রাজশাহীতে বিভাগীয় গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত রাজশাহী বিভাগের বিভাগীয় গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) বেলা বেলা ১১টায় বাংলাদেশ শিশু একাডেমী, রাজশাহীতে এ বিভাগীয় গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জুয়েলী বিশ্বস, বিভাগীয় সভাপতি, সংস্কৃত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক, রাজশাহী বিশ্বেশ্বর হিন্দু একাডেমী, পার্থ পাল চেীধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর।
বিভাগীয় পবিত্র গীতা পাঠ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগের আট জেলার ৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে নওগাঁ জেলার প্রতিযোগী ছন্দা মহন্ত প্রথম স্থান, পাবনা জেলার প্রতিযোগী পৃথি ভৌমিক ২য় স্থান এবং সিরাজগঞ্জ জেলার প্রতিযোগী শঙ্খদীপ রায় তৃতীয় স্থান অধিকার করেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
এমএসএম / জামান
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ
Link Copied