ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

দুঃস্বপ্নের শুরুর পর লিটন-মুশফিকের রেকর্ডে স্বপ্নের এক দিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২২ বিকাল ৫:৪৩

নতুন বলে শ্রীলঙ্কার দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো আগুন ঝরিয়েছিলেন। তারা দুজন মিলে দিনের খেলার বয়স পৌনে এক ঘণ্টা হওয়ার আগেই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। নিন্দুক-সমালোচকরা তখন, কত রানে অলআউট হবে বাংলাদেশ- সেই হিসেব কষতে ব্যস্ত।

অবশ্য ৪২ মিনিটের মধ্যে ৬.৫ ওভারে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর এমন ভাবনা আসাই স্বাভাবিক। তবে সব আশঙ্কা, দুর্ভাবনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দুজনই হাঁকিয়েছেন সেঞ্চুরি, ষষ্ঠ উইকেট জুটিতে গড়েছেন ইতিহাস, দলকে নিয়ে গেছেন নিরাপদ অবস্থানে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে মুশফিক ১১৫ ও তৃতীয় সেঞ্চুরি হাঁকানো ক্যারিয়ারসেরা ইনিংসে লিটন করেছেন ১৩৫ রান। ইতিহাসগড়া এ অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৫৩ রান।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে