ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় হামলা ও নিযার্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৩-৫-২০২২ বিকাল ৫:৫১
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের জুলিয়া ও মহিলা ইউপি সদস্য মোসা. রেকসোনা বেগমের ওপর শারীরিক নিযার্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২২ মে) বিকেলে কালনা গ্রামের মহিলা ইউপি সদস্য রেকসোনা বেগমের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে রেকসোনা বেগম বলেন, কালনা গ্রামের মিলু মোল্যার স্ত্রী রাবেয়া বেগমের সাথে একটি মিথ্যা ধর্ষণ মামলা এবং জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার সূত্র ধরে গত ১৬ মে সকাল ৭টার দিকে আমার বোন চম্পা বেগম দোকানে যাওয়ার পথে একই গ্রামের ওলিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম, রাবেয়া, আজিজুর, রব্বান, রিপা, কাকলি, জরিনা, বেলায়েত, সিরাজসহ অনেকে আমার বোনের ওপর হামলা করলে আমার ভাগ্নি জুলিয়া খানমকে দেখতে গেলে তাকেও বেধড়ক মারপিট করে। পরে তাদের চিৎকার শুনে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
তিনি আরো বলেন, আমি লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমি আমার বোন ও ভাগ্নির ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনাচ্ছি।
 
এসময় উপস্থিত ছিলেন- বদিয়ার মুন্সি, ইউনুচ মুন্সি, শেখ আবুল হোসেন, সুরুজ মোল্যা, কাশেম মুন্সি, হেলাল শেখ, আজমল শেখ, রুবেল শিকদার, আজিজার শিকদার প্রমুখ।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন