ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পুতিনকে বাইডেনের হুঁশিয়ারি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ১০:২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে চালানো তার বর্বরতার জন্য চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার জাপান সফরকালে দেয়া বক্তব্যে বাইডেন রাশিয়ার ওপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মাধ্যমে এক বার্তা পাঠানোর গুরুত্বের বিষয় উল্লেখ করেন। খবর ভয়েস অব আমেরিকার।

বাইডেন বলেন, যদি বাস্তবে তিনি যেসব করেছেন সেসবের পরও ইউক্রেনীয় ও রাশিয়ার মধ্যে সব মিটমাট হয়ে যায় এবং নিষেধাজ্ঞাগুলো অনেকাংশেই অব্যাহত রাখা না হয়, তাহলে সেটা জোরপূর্বক তাইওয়ান দখলের প্রচেষ্টার বিষয়ে চীনকে কি বার্তা দেবে?

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার ওপর আরো বর্ধিত চাপের আহ্বান জানান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত, রাশিয়ার ব্যাংকের সাথে লেনদেন বন্ধ করা উচিত এবং রাশিয়ার সাথে সকল বাণিজ্য বন্ধ করা উচিত।

দোভাষীর মাধ্যমে জেলেন্সকি বলেন, নিষেধাজ্ঞাগুলো এমন হওয়া উচিত, সেগুলো সর্বোচ্চ মাত্রার হওয়া উচিত, যাতে রাশিয়া এবং অন্যান্য সকল সম্ভাব্য আগ্রাসী, যারা কি-না তাদের প্রতিবেশীর বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালাতে চায়, তারা পরিষ্কারভাবে তাদের কর্মকাণ্ডের তাৎক্ষণিক পরিণতি সম্পর্কে জেনে যায়।

তিনি বলেন যে, তিন মাস আগে যদি এমন নিষেধাজ্ঞা দেয়া হতো, তাহলে তার ফলাফল হত যে, হাজার হাজার মানুষ প্রাণে বেঁচে যেত।

তার কয়েক ঘণ্টা আগে রাশিয়ার সাথে ইউক্রেনের প্রধান আলোচক এবং জেলেন্সকির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক ইউরোপে রাশিয়ার তেল আমদানির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলারের তেল ক্রয় করা হচ্ছে।

জামান / এমএসএম

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক