মানিকগঞ্জে ২০ কোটি টাকার কৃষিঋণ বিতরণ
বাংলাদেশ কৃষি ব্যাংক মানিকগঞ্জের ১৪টি শাখায় মোট ২০ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আদায় করা হয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকার খেলাপি ঋণ। সোমবার (২৩ মে) বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক ঘোষিত মধুমেলা সপ্তাহের সমাপনী দিনে এ ঋণ বিতরণ ও খেলাপি আদায় করা হয়।
ঋণ আদায়-বিতরণ এবং আমানত সংগ্রহের জন্য ১৭ থেকে ২৩ মে পর্যন্ত মধুমেলা সপ্তাহ ঘোষণা করে বাংলাদেশ কৃষি ব্যাংক। মানিকগঞ্জের দৌলতপুর শাখায় ঋণ বিতরণের মাধ্যমে মধুমেলা সপ্তাহ'র সমাপনী ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন। এদিন এই শাখায় ৪৫ জন কৃষক ও উদ্যোক্তাকে ১ কোটি ২০ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জামিল হোসেন, ঢাকা বিভাগীয় মহা ব্যবস্থাপক মোহা. খালেদুজ্জামান, মানিকগঞ্জ মূখ্য আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম সোহরাব জাকির ও দৌলতপুর শাখার ব্যবস্থাপক হিল্লাল ই সবুর এ সময় উপস্থিত ছিলেন।
মধুমেলা সপ্তাহ'র সমাপনী দিনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন মানিকগঞ্জের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। তিনি গ্রাহকদের সাথে মত বিনিময় করেন।
এমএসএম / জামান
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied