ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ায় পূর্বশত্রুতার জেরে বিধবাকে পেটাল দুর্বৃত্তরা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ১০:৫৪
চট্টগ্রামের সাতকানিয়ার ১৬নং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বসতভিটা নিয়ে বিরোধের জেরে আছিয়া খাতুন নামে এক বিধবাকে মেরে জখম করেছে স্থানীয় দুর্বৃত্তরা। সন্ত্রাসী হামলায় বিধবা আছিয়া খাতুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নাম্বার ওয়ার্ডে ভর্তি আছেন। চিকিৎসক বলছেন, আঘাত গুরুতর হওয়ায় সম্পূর্ণ হাত প্লাস্টার করে দেয়া হয়েছে।
 
হাসপাতালে চিকিৎসারত আছিয়া খাতুন জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে স্বামীর ভিটায় বসবাস করে আসছি। ৫ বছর আগে স্বামী মারা গেলে স্বামীর বোন আমাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে নানা অপচেষ্টা চালানোর পাশাপাশি হুমকি-ধমকি দিয়ে আসছে। বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে আসছি। গত ১৫ মে (রোববার) আকস্মিক আমার ননদ ৪-৫ জন ভাড়াটিয়া লোক এনে জোরপূর্বক আমার স্বামীর ভিটায় পাকা দেয়ালের কাজ আরম্ভ করে। সঙ্গে সঙ্গে স্থানীয় মহিলা মেম্বারকে আমি অবহিত করি। তিনি কাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে আমার ঘরে প্রবেশ করে আমাকে দেখামাত্রই অতর্কিত আনোয়ার অ্যান্ড গং লোহার রড, দা, কিরিচ, গাছের লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে। এতে আমার বাম হাত গুরুতর জখম হয়ে হাড় ভেঙে যায়। আমাকে রক্ষা করতে আমার মেয়ে এগিয়ে এলে তাকেও লাঠি, বাটাম দিয়ে মেরে জখম করে। আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে।
 
তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয়রা আমাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ব্যাপারে আমি নিজে বাদী হয়ে সাতকানিয়া থানায় অভিযোগ করি। অভিযোগের পর আসামিরা আমাকে এবং আমার স্বজনদের হুমকি-ধমকি দিয়ে আসছে।
 
প্রশাসনের কাছে বিচার চেয়ে তিনি বলেন, আমি অসহায়, আমার কেউ নেই। আমি উক্ত ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন