ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুষার, সম্পাদক বাশার


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ১১:৪
আবু বক্কর সিদ্দিক খান তুষারকে সভাপতি এবং মো. আবুল বাশারকে সম্পাদক করে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।গতকাল সোমবার (২৩ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহু এবং সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। আজ মঙ্গলবার (২৪ মে) সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা এ তথ্য নিশ্চিত করেন।
 
২০০৩ সালে শাহ্ লিয়াকত আলী ভান্ডারীকে সভাপতি এবং হাবিবুর রহমান সেন্টুকে সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন হয়। ওই কমিটির গঠনের দীর্ঘ ১৯ বছর পর মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি পেল। নতুন এই কমিটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা জানাতে শুরু করেছেন আওয়ামী এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 
এ বিষয়ে সদ্য গঠিত মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার বলেন, সেবা, শান্তি, প্রগতি- স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি। আমরা নতুন এই কমিটি তা বাস্তবায়ন করব। জেলায় ছাত্রলীগ করে আসা সক্রিয় অনেক ভাইটাল নেতাকর্মী আছেন, যারা এই পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবেন। এতে জেলার রাজনীতি আরো বেশি প্রাণবন্ত হবে। আমরা সকলে মিলে স্থানীয় রাজনীতিকে আরো শক্তিশালী করতে পারব।

এমএসএম / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত