পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছিল!
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কয়েক দিনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছিল। তবে সেটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। পূর্ব ইউরোপের ককেশাস অঞ্চল থেকে আসা একটি দল এই পদক্ষেপ নিয়েছিল। তবে তাদের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভ যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়ে বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে ককেশাস থেকে আসা একটি দল পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা করেছিল। যদিও এটা ছিল পুরোপুরি ব্যর্থ একটি চেষ্টা। কিন্তু এমনটা যে সত্যিই ঘটেছিল, তাতে কোনো সন্দেহ নেই।’
বুদানভের দাবি যদি সত্যি হয়, সেক্ষেত্রে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জীবনের ঝুঁকিতে পড়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। বুদানভ অবশ্য এ হামলার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের সরাসরি সম্পৃক্ততার কোনো ইঙ্গিত দেননি। এছাড়া ককেশাস অঞ্চলে পুতিনের বেশ কয়েকজন পুরনো শত্রুও রয়েছে, যারা ওই অঞ্চলে রীতিমতো প্রতিষ্ঠিত।
পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়া, আজেরবাইজান, জর্জিয়া ও রাশিয়ার দক্ষিণাঞ্চলের কিছু অংশের সম্মিলিত ভূখণ্ডকে বলা হয় ককেশাস অঞ্চল।
২০০৪ সালে জর্জিয়ায় সেনা অভিযানের নির্দেশ দিয়েছিলেন পুতিন। কিন্তু এখন পর্যন্ত ওই যুদ্ধ শেষ হয়েও হয়নি। আন্তর্জাতিক ইসলামী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) জর্জিয়া শাখার সঙ্গে এখনো দেশটির বিভিন্ন স্থানে সংঘাত চলছে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর।
২০২০ সালে ককেশাসের নাগোরনো-কারাবাখ এলাকার দখল নিয়ে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজেরবাইযানের মধ্যে যুদ্ধ বাধে। ওই যুদ্ধের ফলে ককেশাস অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও নড়বড়ে হয়ে পড়ে।
গত ফেব্রুয়ারির শেষদিকে পুতিন যখন রুশ সেনাদের ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন, তার কয়েকদিন আগে থেকেই আর্মেনিয়া ও আজেরবাইজানের সীমান্ত অঞ্চলে সংঘাত শুরু হয়, যা এখনো চলছে।
তবে পুতিনের ওপর হামলার উদ্যোগ বা তাকে হত্যার চেষ্টা এই প্রথম নয়, ২০১৭ সালে মার্কিন চলচ্চিত্রকার অলিভার স্টোন পুতিনকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। সে সময় এই চলচ্চিত্রকারকে দেয়া সাক্ষাৎকারে পুতিন বলেছিলেন, এ পর্যন্ত অন্তত ৫ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেসব উদ্যোগের একটিও সফল হয়নি এবং পুতিন মনে করেন, তার নিরাপত্তা কাজে নিয়োজিত কর্মকর্তাদের দক্ষতা ও বিশ্বস্ততাই বারবার ব্যর্থ করেছে হামলাকারীদের।
ওই সাক্ষাৎকারে পুতিন বলেছিলেন, ‘আমি আমার কাজ করি এবং আমার নিরাপত্তা কর্মকর্তারা তাদের কাজ করে এবং তারা তাদের দায়িত্ব সম্পাদনে অত্যন্ত দক্ষ ও সফল।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির