ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণযোগ্য : ডব্লিউএইচও


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ১১:৪৫

করোনা মহামারীর মধ্যেই ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির দাবি, আফ্রিকার বাইরের দেশগুলোতে যেখানে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, সেখানেই ভাইরাসের প্রাদুর্ভাব আটকে রাখা যেতে পারে। ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে এখন পর্যন্ত মাঙ্কিপক্স ভাইরাসে শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। মূলত এই ভাইরাসে আক্রান্ত হলে শরীরে র‌্যাশ (ফুসকুড়ি) এবং জ্বর দেখা দেয়। মঙ্গলবার (২৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্তের এই সংখ্যাটি এখনও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জনসাধারণের জন্য এই ভাইরাস নিয়ে সামগ্রিক ঝুঁকি খুবই কম। মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে এই ভাইরাসটি সবচেয়ে বেশি দেখা যায়।

স্থানীয় সময় সোমবার (২৩ মে) এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র উদীয়মান রোগ বিষয়ক দলের প্রধান মারিয়া ভ্যান কেরখোভ বলেন, মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, সেটি নিয়ন্ত্রণযোগ্য। আমরা মানুষ থেকে মানুষে সংক্রমণ বন্ধ করতে চাই। মহামারীতে আক্রান্ত নয় এমন দেশগুলোতে এটি করতে পারি আমরা। আমরা এমন পরিস্থিতিতে আছি, যেখানে আমরা প্রাথমিকভাবে এই রোগ শনাক্ত করে আক্রান্তদের আইসোলেশনে পাঠাতে পারি।

তিনি বলেন, এখন পর্যন্ত আফ্রিকার বাইরে ১৬টি দেশে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। আফ্রিকার বাইরে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় প্রাদুর্ভাব হওয়া সত্ত্বেও মাঙ্কিপক্স মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়ে না এবং বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি করোনাভাইরাস মহামারীর সাথে তুলনীয় নয়।

মারিয়া আরো বলেন, একজন অন্যজনের ঘনিষ্ঠ সংস্পর্শে এলে বিশেষ করে ত্বক থেকে ত্বকের সংস্পর্শে এলে এই রোগ ছড়িয়ে পড়ে। এছাড়াও এখনো পর্যন্ত যারা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন, তাদের বেশিরভাগেরই হালকা রোগ রয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরেক কর্মকর্তা বলেছেন, বর্তমান প্রাদুর্ভাবের কারণ সম্পর্কে জল্পনা রয়েছে যে, মাঙ্কিপক্স ভাইরাসটি হয়তো পূর্বের তুলনায় পরিবর্তিত হয়েছে। তবে এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অন্যদিকে ডব্লিউএইচওর গুটিবসন্ত সচিবালয়ের প্রধান রোসামুন্ড লুইস বলছেন, এই গ্রুপের ভাইরাসগুলো পরিবর্তিত হয় না এবং তারা মোটামুটি স্থিতিশীল থাকে। মাঙ্কিপক্স প্রায় ৪০ বছর ধরে মানুষের কাছে পরিচিত। গত পাঁচ বছরে ইউরোপ থেকে সংক্রামক এলাকাগুলোতে ঘুরতে যাওয়া মানুষদের মধ্যে বেশকিছু লোক আগেও মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। কিন্তু ভাইরাসটি সে সময়ও এত উদ্বেগ বাড়ায়নি।

জামান / জামান

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু