ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি আবাহনী-প্রাইম ব্যাংক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ১০:২০

শেষ পর্যায়ে এসে পৌছেসে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরটি। সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আজ শনিবার (২৬ জুন) দুপুরে মুখোমুখি আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শিরোপার জন্য পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের এই লড়াই আকর্ষণীয় হবে, এমনটাই প্রত্যাশা প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল হক বিজয়ের। 

ডিপিএলের এবারের আসরের অন্য যে কোনও ম্যাচের চেয়ে বেশি দৃষ্টি কাড়ছে এই ম্যাচটি। কারণটাও স্পষ্ট। এবারও ডিপিএলের শিরোপা নির্ধারণ হবে শেষ রাউন্ডের খেলায়। প্রাইম ব্যাংক ও আবাহনীর এই লড়াইয়ে যে দল জিতবে, সে দলই অর্জন করবে লিগ শ্রেষ্ঠত্ব।
 
প্রাইম ব্যাংকের অধিনায়ক বিজয় তাই যথারীতি রোমাঞ্চিত। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের দল খুবই ভালো অবস্থানে আছে। যারা ফর্মে আছে তারা আজ সেরাটা দেয়ার চেষ্টা করবে।’

আবাহনী ডিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন, একইসাথে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও। তাদের সমীহ করা ছাড়া গতি নেই। প্রথম পর্বে এই আবাহনীর কাছেই হেরেছিল প্রাইম ব্যাংক। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের নিয়ে গড়া দলটির বিপক্ষে সেই ম্যাচে ম্লান ছিল প্রাইমের পারফরম্যান্স। তাই আবাহনীকে হারাতে হলে নিজেদের সেরাটাই যে নিংড়ে দিতে হবে, তা ভালো করেই জানেন বিজয়।

সেরা পারফরম্যান্সের পাশাপাশি তার প্রত্যাশা অবশ্য আকর্ষণীয় লড়াইয়ের। তিনি বলেন, ‘আবাহনী খুব শক্তিশালী প্রতিপক্ষ। আশা করি আমাদের ম্যাচটা খুব জমকালো এবং আকর্ষণীয় হবে। আমাদের দলের সবাই ভালো ফলাফল আনার জন্য প্রস্তুত। আশা করি আজ আমাদের দলের সবাই শতভাগ দিবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য।’

তামিম ইকবালের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা বিজয় নিজে অবশ্য খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এবারের আসরে। মাত্র একটি ফিফটিতে ১৮.৫৭ গড়ে ২৬০ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে আজ ভালো করতে আশাবাদী এনামুল হক। 

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড