চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৪
মুক্তিপণের জন্য আটকে রাখা দুই শিক্ষার্থীকে উদ্ধার ও তাদের কাছে চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৪ মে) সকালে ঢাকার ধামরাই উপজেলার বারোবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চাঁদাবাজদের হাতে আটক সাটুরিয়ার কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের শিক্ষার্থী খান এ রওজাতুল জান্নাত (১৬) ও মো. সোহেল রানাকে (১৯) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ধামরাই উপজেলার দক্ষিণ হাতকোড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. আল আমিন (৩০), কৃষ্ণপুরা গ্রামের মৃত মহর আলীর ছেলে পিন্টু (৩৬), বারোবাড়িয়া গ্রামের আব্দুস সত্তারের ছেলে মো. আবু বকর সিদ্দিক (৩৫) এবং চরিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৭)।
র্যার-৪-এর কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন জানান, উদ্ধারকৃত দুই শিক্ষার্থী গতকাল রাত সাড়ে ৯টার দিকে ব্যক্তিগত কাজ সেরে ভাড়া বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা রাস্তা আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ভয়ভীতি দেখায়। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তাদের একটি বাসায় নিয়ে আটকে রাখে। সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে বলে হুমকি দিয়ে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে রাতভর শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে টাকা দিতে রাজি হলে মো. সোহেল রানার পরিবারে ফোন করা হয় এবং দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে আজ সকাল ভোর ৫টার দিকে মো. সোহেল মোবাইলে টাকা আনার কথা বলে কৌশলে সংশ্লিষ্ট র্যাব অফিসে জানায়। এ ঘটনার ঘণ্টাখানেক পর র্যাব ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ধামরাই থানায় চাঁদাবাজির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএসএম / জামান
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied