ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতু নিয়ে অপপ্রচারমূলক ভিডিও তৈরি : তরুণ গ্রেপ্তার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৫-২০২২ সকাল ৯:৩৫

শরীয়তপুরে পদ্মা সেতু নিয়ে অপপ্রচারমূলক ভিডিও তৈরির অভিযোগে হেলাল উদ্দান ঢালী (২৩) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠান।

হেলাল উদ্দিন ঢালী জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন। তার বিরুদ্ধে জাজিরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একবটি মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সেতুর নিরাপত্তা কাজে নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সদস্যরা পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। হঠাৎ করে তারা দেখতে পান পদ্মা সেতুর ৪২নং পিলারের পাশে হেলাল বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভিডিও বানাচ্ছেন। কাছে এসে দেখেন টিকটকে তিনি ভিডিও বানাচ্ছেন। তখন তাকে দুটি মুঠোফোনসহ আটক করা হয়। এ সময় তার মুঠোফোনে পদ্মা সেতু নিয়ে নেতিবাচক বিভিন্ন টিকটক ভিডিও পাওয়া যায়।

সেনা সদস্যরা তাকে জাজিরা নিয়ে এলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সে সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা মঙ্গলবার তাকে জাজিরা থানায় হস্তান্তর করেন।

জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এরপর তাকে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, হেলাল নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চাকরি করছেন। তিনি সেতু নিয়ে বেশ কয়েক দিন ধরে অপপ্রচারমূলক ভিডিও বানাচ্ছিলেন বলে নিজেই স্বীকার করেছেন। তিনি ওই ভিডিও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন। আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। 

জামান / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন