ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

টেক্সাসে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ছাত্র-শিক্ষকসহ নিহত ২১


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ১০:১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ছাত্র-শিক্ষকসহ ২১ জন নিহত হয়েছে। প্রাথমিকভাবে ১৫ জন নিহতের কথা জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২১ জনে। বুধবার (২৫ মে) টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গভর্নর গ্রেগ অ্যাবটের জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টেক্সাসেস রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। স্কুলটি আমেরিকার সপ্তম বৃহত্তম শহর সান আন্তোনিও থেকে প্রায় ৮৩ মাইল (১৩৩ কি.মি.) পশ্চিমে অবস্থিত। এটি একটি প্রাথমিক বিদ্যালয়। এর শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ১১ বছর।

অ্যাবট আরো জানিয়েছেন, বন্দুকধারী ওই ব্যক্তির নাম সালভাদর রামোস। তার বয়স ১৮। তিনি ওই এলাকারই বাসিন্দা। তিনি শুটিংয়ের সময় একটি হ্যান্ডগান এবং সম্ভবত একটি রাইফেল ব্যবহার করেছিলেন। যদিও এটি এখনও নিশ্চিত নয়। গভর্নর গ্রেগ অ্যাবট এবং তার স্ত্রী সিসিলিয়া শোক জানিয়েছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তিনি টেক্সাসের বাসিন্দাদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ঘটনাস্থলেই বন্দুকধারী রামোস মারা গেছেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে পাঠানো পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। এছাড়াও গুলি বিনিময়ের সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। যদিও তারা আশঙ্কামুক্ত।

স্থানীয় পুলিশ জানায়, বন্দুকধারীর গুলিতে আরো অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ৬৬ বছর বয়সী নারী এবং একটি ১০ বছর বয়সী শিশু আন্তোনিওর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে টেক্সাসে স্কুলে গুলি চালানোর বিষয়ে অবহিত করা হয়েছে। আজ সন্ধ্যায় হোয়াইট হাউসে তিনি এ বিষয়ে কথা বলবেন বলে তার প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে জানিয়েছেন।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক