ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কলম্বিয়ান প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ১০:৩১

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকুয়েকে বহনকারী হেলিকপ্টারে বন্দুক হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। হামলার সময় প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টারটি ভেনেজুয়েলা সীমান্ত দিয়ে নর্টে ডি সানতানদের প্রদেশের কুকুটায় যাচ্ছিলো।

হামলার সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, ইন্টেরিয়র মিনিস্টার এবং প্রাদেশিক গভর্নর। তবে স্থানীয় সময় শুক্রবারের ঘটা এ হামলায় কেউ হতাহত হননি বলে এক মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয় প্রতিবেদনে।

তবে এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ডুকুয়ে। একই সঙ্গে তিনি এ ধরনে সহিংসতা বা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে ভীত নন বলেও জানিয়েছেন।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, আমাদের অবস্থান শক্তিশালী এবং এ ধরনের হুমকি মোকাবিলার যথেষ্ট সামর্থ্য কলম্বিয়ার আছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।

স্থানীয় সংবাদপত্র সেমানার প্রতিবেদনে বলা হয়, অবতরণের প্রস্তুতি নেয়ার আগ মুহূর্তে হেলিকপ্টারের আরোহীরা ইঞ্জিনে আঘাতের শব্দ পান। ঘটনাস্থল কাটাটুম্বো এলাকার নিয়ন্ত্রণ বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) হাতে।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি জমি এবং সম্পদের অসম বণ্টনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। তারাই দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী। তবে কলম্বিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের চোখে তারা ‘সন্ত্রাসী’।

এর আগে, চলতি মাসের শুরুতে কুকুটার সামরিক ঘাঁটিতে একটি গাড়িবোমা হামলার দায় ইএলএন-এর ওপর চাপানো হলেও তারা তা অস্বীকার করে। ওই হামলায় মার্কিন সামরিক উপদেষ্টাসহ ৩৬ জন আহত হয়েছিলেন।

প্রীতি / প্রীতি

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের