ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ইরাক যুদ্ধের প্রতিশোধ নিতে বুশকে হত্যার ষড়যন্ত্র


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ১০:৩০

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার একটি ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) তারা জানিয়েছে, ইরাক যুদ্ধের প্রতিশোধ নিতে শিহাব আহমেদ শিহাব নামে এক ইরাকি আশ্রিত নাগরিক বুশকে হত্যার ষড়যন্ত্র করছিলেন। খবর এএফপির

ওহাইওর কলম্বাসে ফেডারেল আদালতে দায়ের করা এফবিআইয়ের হলফনামা অনুসারে, ৫২ বছর বয়সী শিহাব এফবিআইয়ের এক তথ্যদাতাকে (ইনফরমার) বলেছিলেন, বুশকে হত্যার পরিকল্পনা সফল করতে তিনি মেক্সিকো সীমান্ত দিয়ে অন্তত চার ইরাকিকে যুক্তরাষ্ট্রে ঢোকাবেন। এদের মধ্যে দুজন ইরাকের সাবেক গোয়েন্দা এজেন্ট এবং বাকি দুজন আইএস অথবা ‘আল-রায়েদ’ নামে কাতারভিত্তিক একটি উগ্রবাদী গোষ্ঠীর সদস্য থাকবেন।

এফবিআইয়ের দাবি, শিহাব ওই তথ্যদাতাকে বলেছিলেন, ২০০৩ সালে ইরাক আক্রমণের নির্দেশ দেয়ায় জর্জ বুশকে তিনি হত্যা করতে চান। কারণ তার বিশ্বাস, ইরাককে ছিন্ন-বিচ্ছিন্ন করা ও দেশটির বহু নাগরিককে হত্যার জন্য দায়ী যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।

শিহাব আরো জানিয়েছিলেন, তিনি আইএসের সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির চাচাতো ভাই এবং ইরাক আক্রমণের পর অনেক মার্কিনিকে হত্যা করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শিহাবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিবাসন অপরাধ এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তাকে হত্যাচেষ্টায় সহায়তা ও প্ররোচনা দেয়ার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, কলম্বাসের বাসিন্দা শিহাব এফবিআইয়ের ওই তথ্যদাতাকে সঙ্গে নিয়ে জর্জ বুশের সঙ্গে সম্পর্কিত ডালাসের বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন এবং কীভাবে বন্দুক, নিরাপত্তা বাহিনীর পোশাক ও গাড়ির বন্দোবস্ত করা যায়, তা নিয়ে আলোচনা করেছিলেন।

এছাড়া শিহাব তাদের পরিবারের সদস্যদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করতে এফবিআইর দ্বিতীয় এক তথ্যদাতাকে কয়েক হাজার ডলার দেওয়ার প্রস্তাব দেন বলেও অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বরে ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন শিহাব। ২০২১ সালের মার্চ মাসে ভিসার মেয়াদ শেষ হলে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তিনি।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক