ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ১১:০

মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটি বাতিল ও সাধারণ সম্পাদকের অপসারণের দাবিতে মশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা স্বোচ্ছাসেবক লীগের ব্যানারে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শহীদ রফিক সড়কে একটি বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা যুবলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, সাদিকুল ইসলাম সোহা, সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল ইসলাম সাকিবসহ দুই শতাধিক সাবেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন।

সেলিম পারভেজ জানান, ফেসবুকের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি আমরা মানি না। যদি এই কমিটি বাতিল করা না হয়, তাহলে আমাদের কর্মসূচি চলবে। কারণ, এই কমিটিতে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, সে একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তার নাম রয়েছে মাদক ব্যবসায়ী হিসেবে। আমাদের দাবি, অতিদ্রুত এই কমিটি বাতিল করে সাবেক ছাত্রনেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হোক।

রফিকুল ইসলাম রানা বলেন, সাবেক ছাত্র নেতাদের দিয়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করার কথা ছিল। ইতিপূর্বে কোনো অশিক্ষিত, মাদকসেবী ও ব্যবসায়ী দিয়ে কমিটি গঠন করা হয়নি। কেন মানিকগঞ্জের জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি করা হলো, কেন্দ্রীয় কমিটির কাছে সেটার জবাব চাই।

উল্লেখ্য, গত সোমবার রাতে আবু বকর সিদ্দিক খান তুষারকে সভাপতি এবং আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। একই সাথে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

জামান / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত