ফরিদপুরে হাজী বিরিয়ানী হাউসের প্রতারণা
ফরিদপুর শহরের মুজিব সড়কে হাজী বিরিয়ানী হাউস এন্ড রেস্টুরেন্টে নিম্নমানের খাবার সরবরাহ করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। কয়েক বছর ধরে বরিশালের আজিম নামে এক ব্যবসায়ী হাজী বিরিয়ানী হাউস এন্ড রেস্টুন্টে নামে হোটেলটি পরিচালনা করে আসছেন। কিন্তু হোটেলের মালিক থেকে শুরু থেকেই খাসির মাংসের পরিবর্তে বরকির মাংস এবং সোনালি মুরগির পরিবর্তে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানী তৈরি করে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছেন।
জানা গেছে, অন্য হোটেলগুলোতে যে পরিমাণ বিরিয়ানী দেয়া হয়, তার চেয়ে অনেক কম পরিমাণে বিরিয়ানী দেয় হাজী বিরিয়ানী হাউস। শুধু তাই নয়, বিরিয়ানীর প্যাকেটগুলো অনেক ছোট করেছে, এতেও যেসব ক্রেতা বাড়িতে খাবার নিয়ে যান, তাদের কম দেয়া হয়।
এ বিষয়ে হাজী বিরিয়ানী হাউজ এন্ড রেস্টুরেন্টের মালিক আজিম জানান, খাসির মাংসের দাম অনেক বেশি তাই বরকির মাংস দিয়ে বিরিয়ানী, পোলাও ইত্যাদি তৈরি করি। মাঝেমধ্যে খাসি ও বরকির মাংস দিয়ে মিক্সড করে বিরিয়ানী তৈরি করে বিক্রি করি। তবে আমাদের প্যাকেটগুলো ছোট না এবং রাইসও কম দেো হয় না।
উল্লেখ্য, এই হাজী বিরিয়ানী হাউজ এন্ড রেস্টুরেন্ট নামে ফরিদপুরে তিনটি শাখা রয়েছে। প্রতিটি শাখায়ই এভাবে সাধারণ জনগণের সাথে প্রতিষ্ঠানটি প্রতারণা করে আসছে। এভাবে প্রতারণা করে ফরিদপুরের সাধারণ জনগণের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এ বিষয়ে ভুক্তোভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জামান / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা