ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

হোমনায় প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ২:৩৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার হোমনায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশের নেতৃত্বে স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল পালন করেছে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 
 
সমাবেশে বক্তারা বলেন, আমাদের আবেগের ও আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে দেয়া ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবির পাশাপাশি ছাত্রদলকে এই মুহূর্ত থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
 
বক্তারা আরো বলেন, স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বদা প্রস্তুত আছে। ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে, এটি মেনে নেয়া যায় না। দ্রুত আইনের মাধ্যমে তার বিচারের দাবি জানিয়েছেন তারা।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল