ধামরাইয়ে ভাড়া বাড়িতে আগুন : ১২ ঘর পুড়ে ছাই
ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকার আব্দুস সবুরের ভাড়া দেয়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভাড়া বাড়ির ১২টি কক্ষ পুড়ে গেছে। বুধবার (২৫ মে ) সকালের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, সকালের দিকে সুতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকায় আব্দুস সবুরের ভাড়া দেয়া বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে ১২টি কক্ষ পুড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে গেলেও বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, সকালের দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাথে সাথেই চলে যাই। প্রায় এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। প্রাথমিকভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ১২টি পরিবারে প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ