সিটি হাসপাতাল সিলগালা, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জের সিংগাইরে প্রসূতি মৃত্যুর ঘটনায় সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ৯ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৫ মে) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মা লাবিয়া অর্ণব বেসরকারি হাসপাতালটি সিলগালা ও কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- হাসপাতালটির সিকিউরিটি গার্ড হামিদুর রহমান ও আব্দুল করিম, হাসপাতালের মার্কেটিংয়ের সঙ্গে জড়িত পারভীন আক্তার, ফাতেমা আক্তার, সুমি আক্তার, শিল্পী আক্তার এবং হাসপাতালের মালিক নজরুল ইসলাম স্বপনের স্ত্রী মান্না তানিয়া।
জানা গেছে, মানিকগঞ্জের সিংগাইরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত রোববার (২২ মে) অস্ত্রোপচারে উপজেলার সায়েস্তা ইউনিয়নের টাকিমারা গ্রামের মুখলেছ মিয়ার স্ত্রী সাবিনা নামে এক প্রসূতি মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফারহানা নবিকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন হয়।
তদন্ত কমিটির সদস্য সচিব ডা. ফারহানা নবি বলেন, ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করেছি। প্রাথমিক তদন্তকালে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক নজরুল ইসলাম স্বপনের নিকট তার প্রতিষ্ঠানের কাগজপত্র দেখতে চেয়েছিলাম। তিনি তা দেখাতে পারেননি। সরকারি কাগজে কলমে সিংগাইরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে কোনো কোনো হাসপাতাল নাই। যিনি প্রসূতির অস্ত্রোপচার করেছেন তিনি কোনো ডিগ্রিধারী চিকিৎসক নন। এমনকি যে ডাক্তার অজ্ঞান করেছেন তারও কোনো ডিগ্রি নেই।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মা লাবিয়া অর্ণব বলেন, সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এর কোনো সরকারি নিবন্ধন পাওয়া যায়নি। একজন ডাক্তার ও ৫ জন নার্স রয়েছে ওই হাসপাতালটিতে। অভিযান চলাকালে মালিক নজরুল ইসলাম পালিয়ে যায়ন। হাসপাতালের সাথে জড়িত ৯ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হচ্ছে। সেই সাথে প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন না থাকায় তা সিলিগালা করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, মৃত প্রসূতি সাবিনা আক্তারের প্রসব বেদনা উঠলে গত শনিবার রাত ১১টার দিকে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে তার অস্ত্রোপচার করেন গাইনি ডা. ইমা বিনতে ইউনুছ। তিনি একটি মেয়ে সন্তান জন্ম দেন।
সাবিনার পরিবারের অভিযোগ, ভুল অস্ত্রোপচারের কারণে মাত্রারিক্ত রক্তক্ষরণে হাসপাতালের অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয় সাবিনার। পরে অ্যাম্বুলেন্স ডেকে মৃত অবস্থায় সাবিনাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এমএসএম / জামান
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied