ধামইরহাটে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে অটিজম নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক উপজেলা পর্যায়ে অরিয়েন্টাল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল একাডেমি অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ NAAND, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বুধবার (২৫ মে) সকাল ১০টায় দিনব্যাপী এই কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
ইউএনও গণপতি রায়ের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার।
মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহর ব্যবস্থাপনায় কর্মশালা পরিচালনা করেন পাবনা সরকারি বুলবুল কলেজের সহকারী অধ্যাপক শফিউল আলম। তিনি চিত্রের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বিষয়ে শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকা, সকল বয়সের প্রতিবন্ধীদের প্রতি জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দের ভূমিকা বিশ্লেষণ করেন।
দুর্গাপুর ও বাসুদেবপুর আলিম মাদ্রাসার প্রভাষক ইউনুস আলীর সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত