ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সিসিটিভি ক্যামেরার আওতায় আসছে বিরামপুর শহর


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৫-৫-২০২২ বিকাল ৫:৯
সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রোধে দিনাজপুর জেলার সীমান্তবর্তী ও বাণিজ্যিকভাবে অগ্রগামী বিরামপুর উপজেলা শহর ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার আওতায় আসছে। এ লক্ষ্যে বুধবার (২৫ মে) দুপুরে বিরামপুর পৌরসভা কনফারেন্স রুমে ব্যবসায়ী ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
পৌর মেয়র অধ্যাপক আককাস আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর শহরের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রোধে শহরজুড়ে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার আওতায় নেয়ার লক্ষ্যে বক্তব্য রাখেন- বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উম্মে কুলছুম বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, ব্যবসায়ী সমিতির সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক মহসিন আলী রাজু, রড-সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাজু হোসেন, পরিবহন ব্যবসায়ী আমিনুল ইসলাম প্রমুখ।
 
সভায় আগামী ঈদুল আজহার মধ্যে বিরামপুর শহরজুড়ে আঞ্চলিক সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়, আবাসিক এলাকা, স্কুল, কলেজ, ব্যাংক, বীমা এবং মার্কেটগুলোতে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করা হবে। এ ব্যাপারে প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুলকে আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন