সেনেগালে হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে একটি সরকারি হাসপাতালে আগুন লেগে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। স্থানীয় সময় বুধবার (২৫ মে) মধ্যরাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
টুইটে তিনি জানান, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতকের মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি, যা আমাকে বেদনা দিয়েছে ও হতাশ করেছে। এ ঘটনায় নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি অন্তরের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।
দেশটির একজন রাজনীতিবিদ জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় তিভাউন শহরের মামে আব্দু আজিজ সাই ডাবাক হাসপাতালের নিওনেটাল ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শর্ট সার্কিট আগুনের সূত্রপাত উল্লেখ করে তিনি জানান, আগুন দ্রুত হাতপাতালে ছড়িয়ে পড়ে।
শহরের মেয়র দেম্বা দিওপ জানিয়েছেন, মাত্র তিনটি শিশুকে আগুন থেকে রক্ষা করা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি হাসপাতালটি নতুনভাবে সাজিয়ে চালু করা হয়।
গত এপ্রিলের শেষের দিকে সেনেগালের উত্তরাঞ্চলীয় শহর লিঙ্গুরির একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চার নবজাতকের মৃত্যু হয়।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির