ইসলামাবাদে ইমরান খান, সেনা মোতায়েনে সরকারের সায়
ইসলামাবাদের ‘রেড জোন’-এর নিরাপত্তায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছে শেহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকার। ইতোমধ্যে দেশটির বর্তমান সরকার সেনাবাহিনী মোতায়েনের অনুমতিও দিয়েছে। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি গুরুত্বপূর্ণ ভবন রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হবে।
বৃহস্পতিবার (২৬ মে) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ টুইটে বলেছেন, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে রেড জোনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার।
টুইটে তিনি এ বিষয়ক একটি প্রজ্ঞাপন যুক্ত করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যে ভবনগুলো সুরক্ষিত রাখা হবে তার মধ্যে রয়েছে- সুপ্রিমকোর্ট, সংসদ ভবন, প্রধানমন্ত্রী ভবন, প্রেসিডেন্সি, পাকিস্তান সচিবালয় এবং কূটনৈতিক ছিটমহল।
বুধবার মাঝরাতে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা আজাদি মার্চ ইসলামাবাদে প্রবেশ করেছে। ইমরান খান এখান থেকে ডি–চকে তার দলের কর্মী–সমর্থকদের কাছে যাবেন। তার এই কর্মসূচি ঠেকাতে বর্তমান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে. পিটিআইয়ের ডাকা আজাদি মার্চ ঘিরে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর দিকে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজাদি মার্চ ঠেকাতে পুলিশ ইসলামাবাদের সড়কে সড়কে প্রতিবন্ধকতা বসালেও সেগুলো সরিয়ে ফেলেছেন কর্মীরা।
দেশটির বৃহত্তম পাঞ্জাব প্রদেশে পুলিশের সাথে সংঘর্ষ, পিটিআই কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাহোরে দফায় দফায় সংঘাত হয়েছে। এমন পরিস্থিতিতেও ইমরান খান কোনো বাধাই আজাদি মার্চ ঠেকাতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন।
পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান গতকাল সমর্থকদের প্রকৃত স্বাধীনতার জন্য ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা শুরুর আহ্বান জানান। তার এই আহ্বানে সাড়া দিয়ে বুধবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির