অন্ধ্রপ্রদেশে জিন্নাহ টাওয়ারের নাম পরিবর্তনের দাবি
বিজেপি ক্ষমতায় আসার পর ভারতে বিভিন্ন স্থাপনার নাম বদল হয়েছে। মূলত বিজেপি এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের দাবির মুখে এসব নামবদল হয়েছে। যেমন- এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই রেলওয়ে স্টেশনের নাম হয়েছে দীন দওয়ার উপাধ্যায়।
এবার ওয়াইএসআর কংগ্রেস শাসিত ভারতের দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশের একটি টাওয়ারের নাম নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি মহম্মদ আলী জিন্নাহর নামে টাওয়ারটি স্থানীয়ভাবে ‘জিন্নাহ টাওয়ার’ নামে পরিচিত। এখন ওই টাওয়ারের নাম পরিবর্তন করে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের নামে করতে চায় বিজেপি। এ নিয়ে আন্দোলনে নামার কারণে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
বিজেপি এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এই টাওয়ারে নাম বদলের দাবিতে গত কয়েক মাস ধরেই সরব। কিন্তু বিজেপির এই দাবি গুরুত্ব পাচ্ছিল না রাজ্য সরকারের কাছে। গত মঙ্গলবার তেলঙ্গানা বিজেপির সহ-পর্যবেক্ষক সুনীল দেওধরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। ওই মিছিল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
বিজেপির নেতাদের গ্রেপ্তার করার নিন্দা জানিয়ে বিজেপির রাজ্যসভা সাংসদ জিভিএল নরসিমা রাও প্রশ্ন তুলেছেন, এটা অন্ধ্রপ্রদেশ, না পাকিস্তান?
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির