তাহিরপুর সীমান্তে চোরাচালানের রমরমা বাণিজ্য
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এখন কথিত বিজিবির সোর্স পরিচয়ধারীদের নিয়ন্ত্রণে। সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সোর্সরা প্রতি রাতেই ভারত থেকে অবৈধভাবে কয়লা পাচার করছে। এসব পাচারকৃত কয়লা থেকে সোর্স পরিচয়ধারীরা নামে-বেনামে চাঁদা উত্তোলন করছে- এমন অভিযোগ নিয়ে পত্রপত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ হয়েছে। এতে বিজিবির নিয়মিত টহল ও অভিযানে প্রায় সময়ই পাচারকৃত মালামাল জব্দ করছে। কিন্তু অনেক সময়েই ধরাছোঁয়ার বাহিরে রয়েছে এসব চোরাকারবারি ও কথিত সোর্স পরিচয়ধারীরা। এ কারণেই চোরাকারবারি ও সোর্সদের দাপট দিনদিন আরো বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।
স্থানীরা জানান, উপজেলা সীমান্তের চোরাচালানের ঘাঁটি হিসেবে পরিচিত উপজেলার চারাগাঁও সীমান্ত। এই সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে ভারত থেকে প্রতিরাতেই লক্ষাধিক টাকার চোরাই কয়লা পাচার করছে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের লাল হোসেনের ছেলে খোকন, একই গ্রামের আলীনুর মিয়ার ছেলে হারুন, মৃত আব্দুল মুতালিব মিয়ার ছেলে শহিদুল, কালা ফকিরেরর ছেলে রমজান, একই এলাকার বাঁশতলা গ্রামের মৃত আব্দুল হেলিম মিয়ার ছেলে কুদ্দুস মিয়া। তারা প্রতিদিন সকালে অর্ধশতাধিক শ্রমিক দিয়ে ভারত সীমান্তের ভেতর থেকে কয়লা উত্তোলন করে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি কাঁটাতারের বেড়ার পাশে জঙ্গলের ভেতরে মজুদ করে রাখে এবং সন্ধ্যা হলেই কয়লা জঙ্গল থেকে বের করে সীমান্ত পারাপার করে সংসার হাওরে রাখা স্টিলবডি নৌকাবোঝাই করে পাটলাই নদী দিয়ে কলমাকান্দা, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করে। এতে চোরাচালানিদের প্রতিটন কয়লা পাচার করতে, চোরাচালানের নেপথ্যের কারিগর কথিত সোর্স পরিচয়ধারী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও (সংসার পাড়) গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম ওরফে ভৈরবকে দিতে হয় দুই থেকে তিন হাজার টাকা।
এ ব্যাপারে স্থানীয় একাধিক লোক জানান, প্রতি রাতেই চোরাই কয়লা পাচার করা হচ্ছে। শফিকুল ইসলাম ভৈরব বিজিবি ও সাংবাদিককে টাকা দিতে হয় বলে তিনি টাকা নিচ্ছেন।
এ ব্যাপারে চোরাকারবারি গ্যাং লিডার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের লাল হোসেনের ছেলে খোকন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সুযোগ বুঝে ভারত থেকে কয়লা আনি। এতে শফিকুল ইসলাম ভৈরব কে টাকা দেই। কিভাবে কত করে দেন এবং তিনি কার কথা বলে টাকা নেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, তিনি অনেকের কথা বলেন আমরা এতো কিছু জানতে চাইনা।
তবে এ বিষয়ে শফিকুল ইসলাম ওরফে (ভৈরব)এর সাথে মোঠোফোনে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, একসময় আমি বিজিবি ও সাংবাদিকদের সোর্স হয়ে কাজ করতাম এখন করিনা, কিছু ছুটকা সাংবাদিক আছে তাদের টাকা দেই না এ জন্য এসব বলে, এছাড়াও তিনি আর বলেন, বর্ডার দিয়ে এখন আর আগের মতো চোরাই পথে মালামাল নামে না মাঝেমধ্যে নামলেও বিজিবির অজান্তেই নামে।
এ ব্যাপারে চারাগাঁও বিজিবি ক্যাম্পের (০১৭৬৯৬১৩১২৬) যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, উনাদের কোন সোর্স নেই। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮বিজিবি অধিনায়ক তসলিম এহসান পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান হলে সুনির্দিষ্ট তথ্যদিন, এর সাথে জড়িতদের হাতেনাতে ধরে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / জামান
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
Link Copied