পুঠিয়ায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
রাজশাহীর পুঠিয়ায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০টায় পুঠিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে পিএডিএন জয়েন্ট কো-অর্ডিনেটর অ্যাড. আব্দুস সামাদের সভাপতিত্বে এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, বেলপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, পুঠিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনে আরা বেগম, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আল আমিন সরকার, সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আক্তার জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা মকলেছুর রহমান, দি হাঙ্গার প্রকল্পের রাজশাহী আঞ্চলের সমন্বয়কারী মো. মিজানুর রহমান, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর আল আমিন মিয়া, জেলা কো-অর্ডিনেটর রাসেল আহমেদ, পুলিশ পরিদর্শক আব্দুল বারী, পুঠিয়া স্বেচ্ছাসেবক সমন্বয়কারী মুনজুর রহমান শাকিব, সাংবাদিক মোহাম্মদ আলী, মেহেদী হাসান, মফিজুর ইসলামসহ শিক্ষক, সুশীল সমাজ, যুবসমাজের লোকজন।
অবহিতকরণ সভায় বক্তারা বলেন, করোনার বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে যে টিকাটি পাওয়া যায়, তা প্রয়োগ করার জন্য জনগণকে উৎসাহিত করার জন্য উঠান বৈঠক এবং মাস্ক পরা, হাত ধোয়ার অভ্যাস অব্যাহত রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ আরো সচেতন হওয়ার জন্য অবহিত করা হয়।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied