ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

হোমনায় নীল ময়ূরের বাণিজ্যিক খামার গড়ে তুলেছেন শাহ আলী


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ১:৪২
কুমিল্লার হোমনায় শখের বশেই এক জোড়া ময়ূর কিনে সেই জোড়া থেকে বাণিজ্যিক খামার গড়ে তুলেছেন যুবক শাহ আলী। তিনি উপজেলার নিলখী ইউনিয়নের বাবরকান্দি গ্রামের আবদুল বারেকের ছেলে। তিনি এখন অর্ধকোটি টাকার মালিক। বর্তমানে তার খামারে ময়ূরের সংখ্যা শতাধিক। তিনি স্বপ্ন দেখছেন খামারটিকে আরো বড় করার। 
 
সরেজমিন দেখা যায়, দর্শনার্থীরা ভিড় করেছেন শাহ আলীর ময়ূরের খামারে। খামারের ভেতর মনের আনন্দে উড়ছে ময়ূরগুলো। অষ্টম শ্রেণি পাস করা শাহ আলীর স্বপ্ন ছিল ময়ূর পোষা। 
 
শাহ আলী বলেন, আমার বাবা এক সময় গরুর খামার করেছিলেন। বাবা মারা যাওয়ার পর ময়ূর পালন শুরু করি। প্রথমে ২০১৯ সালের শেষদিকে নিজের জমানো ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে এক জোড়া ময়ূর কিনে আনি। ওই ময়ূর বেশ কয়েক মাস পর ডিম দেয়া শুরু করে। প্রথমে ২৪টি ডিম দেয়। সেখান থেকে ১৭টির বাচ্চা হয়। এগুলো লালন-পালনের জন্য ৮০ হাজার টাকা ব্যয়ে একটি শেড নির্মাণ করেন। ২০২০ সালের শেষদিকে এসে ময়ূর বিক্রি শুরু করেন। সৌখিন মানুষজন এগুলো কিনে পালন করেন। এক জোড়া ময়ূর ৫০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত বিক্রি করেন। ২০২০-২১ সালে ২০ লাখ টাকার ময়ূর বিক্রি করেছেন। এতে তার মুনাফা হয়েছে ১০ লাখ টাকা। 
 
তিনি জানান, বর্তমানে তার খামারে ৬০টি ময়ূর আছে, যার বাজারমূল্য ২০ লাখ টাকা। এগুলোর মধ্যে কিছু আছে ছোট এবং বেশ কয়েকটা ডিম দিয়েছে। এছাড়া তার খামারে বর্তমানে সাড়ে ৭০০ তিতির পাখি রয়েছে। কিছুদিনের মধ্যে বেচাবিক্রি শুরু করবেন। 
 
শাহ আলী আরো জানান, ময়ূর লালন-পালন খুবই সহজ এটা সৌখিন কাজ। কেউ ভুল করে আগে খামারের পরিকল্পনা করবেন না। শুরুতে দুই-এক জোড়া পালন করে যদি মনে করেন পারবেন তাহলে খামার করার উদ্যোগ নেয়া উচিত। যারা বেকার রয়েছেন বা চাকরি খোঁজেন তারা চাইলে শখের বশে ময়ূর পালন করতে পারেন। আমি যেহেতু লাভবান হয়েছি, তারাও হবেন। যে কোনো পরামর্শ দিতে আমি প্রস্তুত রয়েছি।
 
এদিকে, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার বলেন, ময়ূর একটি সৌখিন ও লাভজনক পাখি কিন্তু অনেক দামি হওয়ায়  অনেকে তা পালন করতে পারে না। এছাড়া বন্যপ্রাণী হওয়ার কারণে কিছু বিধিনিষেধ রয়েছে। এ সকল বিধি মেনে পালন করতে পারলে আয়ের একটি বিশাল সম্ভাবনা রয়েছে। 
 
এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, বন বিভাগের অনুমতি নিয়ে যে কেউ চাইলেই বিলুপ্তপ্রায় ময়ূরের খামার করতে পারবেন। হোমনার শাহ আলীর খামার জেলার একমাত্র ময়ূরের খামার। খামারি শাহ আলীকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ময়ূরের পাশাপাশি তিনি গরু, ভেড়া, তিতির পাখি ও কোয়েল পালন করছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল