ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মুশফিকের দেখানো পথে টানা সেঞ্চুরি পেলেন ম্যাথিউসও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ১:৫৪

চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির পর ঢাকা টেস্টেও তিন অঙ্কের দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। তার দেখানো পথ ধরে টানা দুই টেস্টে সেঞ্চুরি তুলে নিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউসও। সঙ্গে দীনেশ চান্দিমালও এগোচ্ছেন সেঞ্চুরির পথে। তাতে শ্রীলঙ্কা লিডটা বাড়িয়ে ধীরে ধীরে চালকের আসনে চলে আসছে দ্বিতীয় টেস্টের।

তৃতীয় দিন শেষের আগেই অর্ধশতক তুলে নিয়েছিলেন সাবেক লঙ্কান অধিনায়ক। তবে চতুর্থ দিনের শুরু থেকে চান্দিমাল ব্যাট চালিয়েছেন, ম্যাথিউস বনে গিয়েছিলেন পার্শ্বচরিত্র। তাতে মনে হচ্ছিল, তার আগে বুঝি চান্দিমালই পৌঁছে যাবেন তিন অঙ্কে। 

তবে শেষমেশ তা আর হয়নি। ম্যাথিউসই পৌঁছে গেছেন তিন অঙ্কের জাদুকরি ফিগারে। ইনিংসের ১৪০তম ওভারে মোসাদ্দেক হোসেনের করা চতুর্থ বলটি অনসাইডে পুশ করে দ্রুত সিঙ্গেল তুলে নেন, তাতেই ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরিটা ধরা দেয় ম্যাথিউসের হাতে। 

অপর পাশে তার সঙ্গী চান্দিমালও খুব বেশি দূরে নেই। তিনি অপরাজিত আছেন ৮৫ রানে। দুজনের এই জুটিতে ভর করে ৪০০ রানও ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কা।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে