ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিনাকুণ্ডুতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ১:৫৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে হরিশপুর লালন একডেমী মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন  লালন একডেমী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামিনুর রশিদ। আরো উপস্থিত ছিলেন- লালন একডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি  ও জোড়াদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মিয়া, মোছা. ফাতমা তুজ জোহরা, পল্লী উন্নয়নের অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী পল্লী উন্নয়ন অফিসার আমজাদ হোসেনসহ বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ।

বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহের বিরুদ্ধে একাত্মকতা ঘোষণা করেন এবং সাস্থ্য সম্পর্কে ধারনা দেন। এ সময় ১০০ ছাত্রীর মাঝে পুরস্কার হিসেবে সেনেটারি ন্যাপকিন, খাতা, কলম, ব্যাগ বিতরণ করা হয়।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ