শিক্ষার মানোন্নয়ন ও পাসের হার বাড়াতে হবে : বালাগঞ্জে ডিসি মজিবর রহমান
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, দেশের শিক্ষার হারের তুলনায় বালাগঞ্জের শিক্ষা অনেক পিছিয়ে রয়েছে। শিক্ষার মান বৃদ্ধি ও পাসের হার নিতান্তই কম। শিক্ষার মানোন্নয়ন ও পাসের হার বাড়াতে হবে। শিক্ষা খাতকে উন্নত করতে শুধু অফিসে নয়, এর বাইরেও কাজ করতে হবে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে উপজেলা উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় উপজেলার বন্যা পরিস্থিতি, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, বালাগঞ্জ কলেজে অনার্স কোর্স চালু, রাজস্ব, যোগাযোগ ব্যবস্থা, কুশিয়ারা নদী খনন, কুশিয়ারা নদীর উপর সেতু ও বড়ভাঙা নদীর উপর সেতুসহ বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা উপস্থাপন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, সেবু আক্তার মনি, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদি, বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, বালাগঞ্জ সদর ইউপি মো. আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, কৃষিবিদ সুমন মিয়া, ইউএলও কর্ণ চন্দ্র, প্রকৌশলী মোস্তাকিম শরীফ সায়েদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল হাসান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা রাজিব সরদার, এজিএম রশিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রকিব ভূঁইয়া, সাংবাদিক জাগির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মুজিবর রহমান কে ইউনেস্কো স্বীকৃতি প্রাপ্ত বালাগঞ্জের শীতলপাটি 'জয় বাংলা' শ্লোগান লিপিফলক ফ্রেম উপহার দেয়া হয়। পরে বন্যার্তদের ত্রাণ ও বালাগঞ্জ সমাজসেবা কার্যালয় কর্তৃক ভিক্ষুকদের প্রণোদনা ভেড়া বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ১০ মামলার ওয়ারেন্টের আসামী গ্রেফতার
জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা নিশ্চিত করেন: মাশুক
কমলগঞ্জে শিক্ষার্থী মীমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন
নাচোল-আমনুরা সড়কে ভুটভুটি দুর্ঘটনা: চালক নিহত
মাগুরা জেলা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, ৪ মাসের কারাদণ্ড
পাঁচবিবিতে পানি প্রবাহের পথ বন্ধ করায় রাস্তায় জলাবদ্ধতা, চলাচলে জনদূর্ভোগ
সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ: দস্যু আতঙ্ক নিয়েই সাগরে নামছেন শরণখোলার জেলেরা
মাগুরা জেলা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, মোবাইল কোর্টে ৪ মাসের কারাদণ্ড
বালাগঞ্জ সরকারি কলেজে উজ্জীবন প্রকাশনা উৎসব
মুরাদনগরে গ্রাম আদালতগুলো সক্রিয় করতে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে সিন্ডিকেট ছাড়াই খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রি করতে পারছেন কৃষকরা
গোদাগাড়ীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত ১, আহত ১
নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Link Copied