ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়ি উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ সেলিমকে সংবর্ধনা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ৪:২৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, শ্রেষ্ঠ শরীর চর্চা শিক্ষক জহুরুল ইসলাম ও শ্রেষ্ঠ শিক্ষার্থী রতন কুমার বর্মনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মুজিবুল হক, নুরে আলম সিদ্দিক, প্রভাষক আব্দুস সালাম মিয়া, জামিল আহমেদ ও আহাদুল ইসলাম প্লাবন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, মাওলানা আশরাফুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন সময় থেকে অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর দক্ষতা ও যোগ্যতা দিয়ে কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তার দক্ষ নেতৃত্বে অত্র কলেজটি আরও এগিয়ে যাবে সকলে এ প্রত্যাশা করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার