ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে জমি জমার বিরোধে ৫ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ৪:৫১
কুড়িগ্রামের উলিপুরে জমি জমার বিরোধকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে, হায়াৎখাঁ কারবালারপাড় এলাকায়। বাদীর অভিযোগ, ঘটনার পরদিন ২৪ মে থানায় মামলা করা হলেও আজ পর্যন্ত আসামী গ্রেপ্তার করতে পারেননি পুলিশ।  
 
মামলা সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার হায়াৎখাঁ কারবালারপাড় এলাকার আবুল হোসেন মাষ্টারে ছেলে লাভলু মিয়া (৩৮) এর সাথে স্থানীয় আঃ লতিফ সরকারের ছেলে নজরুল ইসলাম নজু (৫০) গংদের পারিবারিক ও জমাজমির বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৩ মে বিকালে নজরুল ইসলাম গংরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে নিয়ে লাভলু মিয়ার বাড়িতে প্রবেশ করে ঘরের টিন-বেড়া আসবাবপত্র ভাংচুর করে। এ সময় লাভলু মিয়ার মা সাহেরা বেগম (৭০), স্ত্রী জুতি বেগম (২৯), ভাই বাবলু মিয়া (৪৫) ভাবী রুমি বেগম (৪০) ও ভাতিজি বর্না আক্তার (১৩) তাদের বাধাঁ দিলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের মারপিটসহ রক্তাক্ত জখম করে। এরপর হামলাকারীরা ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকা নিয়ে চলে যায় বলে মামলায় দাবী করা হয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
 
এ ঘটনায় ২৪ মে লাভলু মিয়া বাদী হয়ে নজরুল ইসলাম, তার ভাই মনজুরুল ইসলাম মনজু মিয়া (৪২), জুলফিকার আলী মন্টু (৩৫), জাবেদ আলী মিন্টুর নামে থানায় মামলা করেন। মামলার বাদী লাভলু মিয়ার অভিযোগ, মামলা করার ৩ তিন পেড়িয়ে গেলেও আসামী গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছেন না।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাঈদুল ইসলাম জানান, আহতরা চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তারা ভালো আছেন। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারিছুর রহমান বলেন, বাদীর অভিযোগ সত্য নয়। আসামীদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন