ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে আমানত স্পেশালাইজড হাসপাতালে ডা.লিংকু রানীর প্রতি ভুল চিকিৎসার অভিযোগ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৬-৫-২০২২ বিকাল ৫:২৬
টাঙ্গাইলে এক ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ডাক্তার লিংকু রানী কর এর ভুল চিকিৎসা ও ক্লিনিকের অব্যবস্থাপণার কারনে হাসতাপাতাল বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক মা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল শহরের পৌর এলাকার সাবালিয়া আমানত স্পেশালাইজড হাসপাতালে। জানা যায়, গত ১৫ই মে পৌর সভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাকের ভাই আরিফুর রহমানের স্ত্রী খাদিজাতুল কোবরা অন্তরা’র (২৪) ডেলিভারীর ব্যাথা উঠলে সিজারের অপারেশন এর জন্য আমানত স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। 
 
এরপর খাদিজাতুল কোবরা’র সকল ধরণের পরীক্ষা -নিরীক্ষা করানো হয়। সকল পরীক্ষার রেজাল্ট ঠিক থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ সকাল ১০টায় সিজারের সময় দেয়। তারপর ডাক্তার লিংকু রানী কর এর তত্ত্বাবধানে  অপারেশন শেষে বাচ্চাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ১ ঘন্টা পরে বাচ্চার মাকে বেডে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর শিশুর মা খাদিজাতুল কোবরা’র খিঁচুনি আর বমি শুরু হয় বলে জানান তার স্বামী আরিফুর রহমান। উপায়ন্তর না দেখে হাসপাতাল কর্তৃপক্ষ কে বিষয়টি অবহিত করা হয়। কর্তৃপক্ষ বলেন সমস্যা নেই ঠিক হয়ে যাবে। এটা হয়েই থাকে! তারা কোন  গুরুত্বই দেয়নি বলে অভিযোগ রোগীর পরিবারের। এভাবে ১ ঘন্টা অতিবাহিত হলে রোগীর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। দেখা যায় তার অপারেশনের সেলাই থেকে রক্ত বের হয়ে বিছানা রক্তে ভিজে গেছে। অস্বাভাবিক রক্তক্ষরণের ফলে রোগী আস্তে আস্তে নিস্তেজ হয়ে পরে।
 
রোগীর অবস্থা একদম সংকটপূর্ণ হওয়ায় তাকে দ্বিতীয় বারের মতো আবার ওটিতে নিয়ে যাওয়া হয়। শুরু হয় পূনরায় অপারেশন তখনও রক্ত পরা বন্ধ না হওয়ায় তারা সন্ধ্যার দিকে এসে জানায়, আমাদের পক্ষে রোগীর রক্ত বন্ধ করা সম্ভব নয়। তখন রোগীর পরিবার রোগীকে অন্যত্র স্থানান্তর করতে বললে হাসপাতাল কর্তৃপক্ষ নানা তালবাহানা শুরু করেন ভুক্তভোগীর পরিবার অনেক অনুরোধ করার পর রাত ৮ টার সময় রোগীকে কুমুদিনী হাসপাতালে রেফার্ড করে দেন। এরপর কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থার অবনতি দেখে তাকে রাত ১১.৩০ মিনিটের সময় ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এরপর রোগীকে নিয়ে এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলের উদ্যেশ্যে রওনা করা হয়। হতাশা আর নানাবিধ চিন্তায় দিশকুল হারিয়ে ফেলে রোগীর পরিবার। রাত্রি ২.৩০ মিনিটে ঢাকা মেডিকেলে পৌছালে সেখানকার কর্তব্যরত ডাক্তার তার চিকিৎসা দিতে থাকেন। এতেও যখন রোগীর উন্নতি হচ্ছিলো না। তখন ডাক্তারগণ রোগীকে স্কয়ার হাসপাতালে আইসিউতে রাখার পরামর্শদেন বলে জানান রোগীর স্বামী আরিফুর রহমান।
 
দেরি না করে "স্কয়ার হাসপাতাল" এর উদ্দেশ্যে রওনা হয়ে ভোর ৪ টায় স্কয়ার হাসপাতালে পৌঁছায়। তখন সেখানকার কর্তব্যরত ডাক্তার রোগীর কন্ডিশন সিরিয়াস দেখে চিকিৎসা দিতে অপারোগতা প্রকাশ করেন। ভুক্তভোগীর পরিবার কর্তৃপক্ষকে অনেক অনুরোধ করার পর রোগীকে আইসিউতে ভর্তি করেন। সেখানে আইসিউতে রেখে চলছে মা’ খাদিজাতুল কোবরা’র চিকিৎসা। তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন। এদিকে খোঁজ নিয়ে জানা যায় আমানত স্পেশালাইজড হাসপাতালে এর আগেও রোগী চিকিৎসা অবহেলা ও  হয়রানীর স্বীকার হয়েছে। এ ব্যাপারে ডাক্তার লিংকু রানী কর এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি এখন ওটিতে ডুকবো। কোন কথা বলতে পারবো না, পরে ফোন দিয়েন বলে ফোনটি কেটে দেন। এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন'সহ প্রশাসনের নয়টি দপ্তরে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রোগীর স্বামী আরিফুর রহমান। তিনি বলেন, যাদের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের যেন দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হয়। যাতে আর কোন রোগী এরকম হয়রানীর স্বীকার না হয়। সেইসাথে ডাক্তার লিংকু রানীর শাস্তি দাবী করেন ভূক্তভোগী পরিবার।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার