ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শুরুতেই চার উইকেট নেই বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৫-২০২২ বিকাল ৫:৩৬

শ্রীলঙ্কার দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর নিয়ন্ত্রিত বোলিং আর বাংলাদেশী ব্যাটারদের উইকেট ছুঁড়ে দিয়ে আসা, মিরপুরে প্রথম ইনিংসের চিত্রনাট্যই যেন আবার মঞ্চস্থ হচ্ছে। ঢাকা টেস্টে আরও একবার ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।

নিজেদের প্রথম ইনিংস শেষে ১৪১ রানের লিড পেয়েছিল শ্রীলঙ্কা। সেই বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে রানের খাতা না খুলেই ফিরে গেছেন তামিম ইকবাল এবং অধিনায়ক মুমিনুল হক। ২ রান করে ফিরে গেছেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। আর প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা ওপেনার মাহমুদুল হাসান জয় এই ইনিংসে সাজঘরের পথ ধরেছেন ২৭ বলে ১৫ রান করে।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিম এবং লিটন দাসের রেকর্ড ২৭২ রানের জুটিতে এরপর ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। ইনিংস শেষে এই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৬৫ রান স্কোরবোর্ডে তুলেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশকে জবাবটা ভালোই দিয়েছে শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্দিমালের ১৯৯ রানের জুটিতে তারা বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ তো ছাড়িয়ে গিয়েছেই, সঙ্গে যোগ করেছিল আরও ১৪১ রান।

শ্রীলঙ্কার সেই লিড সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে টপ অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে এখন বড় হারের শঙ্কা উঁকি দিচ্ছে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে