ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আইএসও সনদ পেল বিজ্ঞান জাদুঘর


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ২৬-৫-২০২২ বিকাল ৬:২৪

অফিস ব্যবস্থাপনায় উৎকর্ষতা, দর্শক সেবায় অসাধারণ সাফল্য, দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান অনুরাগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী চিন্তা সৃজনে অসাধারণ প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আইএসও সনদ অর্জন করে সরকারি প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

আজ (২৬ মে ২০২২খ্রি.) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান এনডিসি কর্তৃক আইএসও সনদ সংস্থার মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নিকট হস্তান্তর করা হয়। সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং অধীনস্থ সংস্থা সমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “প্রশাসনিক ব্যবস্থাপনায় এবং জনসেবায় আমরা সর্বোচ্চ দক্ষতা, জবাবদিহিতা ও শুদ্ধতা প্রতিষ্ঠায় কঠোরভাবে দৃঢ় প্রতিজ্ঞ।”

উল্লেখ্য, গত (২৫.০২.২০২০খ্রি.) তারিখে বিজ্ঞান জাদুঘর আইএসও সনদ প্রাপ্তির উদ্যোগ গ্রহণ করে এবং দীর্ঘ প্রায় দু’ বছর বহুমুখী প্রশাসনিক সংস্কারমূলক কার্যক্রম, ব্যাপক উন্নয়নমূলক কর্মতৎপরতা এবং বহুমাত্রিক আধুনিকায়নের মাধ্যমে দর্শকবান্ধব অনন্য আবহ তৈরী ও শিক্ষার্থীবান্ধব নান্দনিক পরিবেশ তৈরীর নিরবচ্ছিন্ন পদক্ষেপ গ্রহণ করে। বাংলাদেশের ‘আর এন্ড জি’ কনসালটেন্ট নামক প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যের খ্যাতনামা ‘এজেএ ইউরোপ লিঃ’ নামক প্রতিষ্ঠান আইএসও সার্টিফিকেট প্রদানের যাবতীয় অডিট কাজ সম্পন্ন করে। এ আলোকে প্রাতিষ্ঠানিক পরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের কর্ম তৎপরতা, দর্শক সেবার মান, আধুনিক বৈজ্ঞানিক উদ্ভাবন ইত্যাদি যাবতীয় খুঁটিনাটি বিষয় দীর্ঘ পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হয়।

বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় বিজ্ঞান জাদুঘরের কর্মীদের এবং প্রতিটি স্তরে নিরবচ্ছিন্ন অডিট কার্যক্রমও সম্পন্ন করা হয়। দীর্ঘ দুই বছরের পথ পরিক্রমার পর সম্প্রতি যুক্তরাজ্য থেকে আইএসও সনদটি বিজ্ঞান জাদুঘরের নিকট হস্তান্তর করা হয়, যা’ ISO 9001:2015 নামে সমধিক পরিচিত। সরকারি দপ্তর হিসেবে বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা হিসেবে বিজ্ঞান জাদুঘর সর্বপ্রথম আইএসও সনদ অর্জনের এ সৌভাগ্য লাভ করলো, যা’ বাংলাদেশের সরকারি অফিস ব্যবস্থাপনাকে সমৃদ্ধ করার এক অনন্য মাইলফলক। 
 

সাদিক পলাশ / সাদিক পলাশ

মনিটর দিয়ে কি টিভি দেখা যায়? লাগবে যেসব জিনিস

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের