ফোর্বসের থার্টি আন্ডার থার্টি তালিকায় ৭ বাংলাদেশি
যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্যিক ম্যাগাজিন ফোর্বস এশিয়ার ৩০ বছরের কম বয়সী শীর্ষ ৩০ প্রভাবশালী তরুণ-তরুণীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জায়গা পেয়েছেন ৭ বাংলাদেশি। গতকাল বৃহস্পতিবার ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২২’ শিরোনামে এ তালিকা প্রকাশ করে।
তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩০০ তরুণ সামাজিক সংগঠক, উদ্যোক্তা এবং উদ্ভাবক জায়গা পেয়েছেন। শিল্প, প্রক্রিয়াজাতকরণ ও জ্বালানি, প্রযুক্তি উদ্যোগ এবং সামাজিক প্রভাব শ্রেণিতে ৭ বাংলাদেশি তরুণ স্থান পেয়েছেন।
এই তিনটি ক্ষেত্রে এশিয়ার দেশগুলোতে ৩০শ বছরের কম বয়সী যেসব তরুণ-তরুণী করোনাভাইরাস মহামারীতে সৃষ্ট চ্যালেঞ্জের মাঝেও তাদের নিজ নিজ ক্ষেত্রে পরিবর্তন এবং উদ্ভাবনকে অনুপ্রাণিত করছেন, শুধু তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফোর্বস বলছে, চলমান ভ্রমণ বিধি-নিষেধ থেকে শুরু করে সরবরাহ চেইন ব্যাহত হওয়া পর্যন্ত বিশ্বের এই অংশের কার্যক্রম স্বাভাবিক ছিল না। কিন্তু এসব প্রতিবন্ধকতা এই অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের নতুন ধারণার চেষ্টা, সাফল্যের ওপর ভিত্তি করে গড়ে তোলা উদ্যোগ এবং কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাদের নিজস্ব কার্যক্রম থেমে যায়নি।
ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২২ তালিকায় জায়গা পাওয়া ৭ বাংলাদেশির মধ্যে এলিস ল্যাবসের প্রতিষ্ঠাতা শুভ রহমান রয়েছেন। প্রযুক্তি উদ্যোগ শ্রেণিতে জায়গা পেয়েছেন তিনি।
সামাজিক প্রভাব শ্রেণিতে ফোর্বসের এই তালিকায় স্থান পেয়েছেন ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা শাহ রাফায়াত চৌধুরী এবং মোহাম্মদ তাকি ইয়াসির। একই বিভাগে শাটলের সহ-প্রতিষ্ঠাতা রিয়াসাত চৌধুরী, জাওয়াদ জাহাঙ্গীর জায়গা পেয়েছেন।
এছাড়া শিল্প, উৎপাদন ও জ্বালানি শ্রেণিতে বন্ডস্টেইন টেকনোলজিসের জাফির শাফি চৌধুরী, মীর শাহরুখ ইসলামও ফোর্বসের তালিকায় রয়েছেন।
এর আগে গত বছর ফোর্বসের এশিয়ার ৩০ বছরের কম বয়সী শীর্ষ ৩০ প্রভাবশালী তরুণ-তরুণীর তালিকায় ৯ বাংলাদেশি জায়গা পান। ওই বছর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশিরা হলেন- শেহজাদ নূর তাউস প্রিয় (২৪), মোতাসিম বির রহমান (২৬), মীর সাকিব (২৬), রাজিব আরেফিন (২৬), শমী চৌধুরী (২৬), রিজওয়ানা হৃদিতা (২৮), জাহিন রোহান রাজিন (২২), আহমেদ ইমতিয়াজ জামি (২৭) ও মৌরিন তালুকদার (২৭)।
জামান / জামান
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া