ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিনাকুণ্ডুতে হ্যারো লরি উল্টে চালক নিহত


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২২ দুপুর ১:৫

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইট টানার হ্যারো লরি উল্টে মিথুন (২৩) নামে এক চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার ফলসী গ্রামের আমিরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বোয়ালিয়ার একটি ইটভাটার দিকে যাওয়ার পথে খালি লরিটি একটি দ্রুতগতির মটরসাইকেলকে সাইট দিতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে একটি গাছের সঙ্গে আটকে যায়। গাড়ির চালক মিথুন ওই সময় কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে নামতে না পেরে গাছের ও লরির চিপায় আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সাথে সাথেই গ্রামবাসী উল্টে যাওয়া গাড়িটি দড়ি দিয়ে বেঁধে বাঁশ দিয়ে উঁচু করে মিথুনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

সংবাদ পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মিথুনের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছাড়া নেমে এসেছে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাত্র আট ফুট প্রস্থের এই রাস্তাটি দিয়ে দিন-রাত ইট, বালু, পাথরসহ নানা কৃষিপণ্য নিয়ে ট্রাক ও ট্রাক্টর চলার কারণে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় অনেক জায়গা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামীণ এই জনগুরুত্বপূর্ণ অপ্রষস্ত সড়কটিতে প্রায়ই বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। এ কারণে অবিলম্বে এই অপ্রশস্ত রাস্তা দিয়ে ট্রাক্টরসহ ভারী যানবহন চলাচল বন্ধের দাবি জানান এলাকাবাসী।

হরিনাকুণ্ডু থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামান / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ