চ্যাম্পিয়ন্স লিগ জিতবে কে, জানিয়ে দিল কচ্ছপ!
২০১০ বিশ্বকাপ থেকে ফুটবল দুনিয়ায় জোরেশোরেই শুরু হয়েছে এই প্রথা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ‘পল দ্য অক্টোপাসে’র একের পর এক ভবিষৎবাণী মিলে যাওয়ার পর থেকে সেই যে রোমাঞ্চের শুরু, এখনো সেটা যেকোনো বড় টুর্নামেন্ট বা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিরে আসে। অক্টোপাস পল হয়ত এখন আর নেই, তবে এখনো ফুটবলের ভবিষৎবাণীর জন্য মানুষ দ্বারস্থ হয় বিভিন্ন প্রাণীর। এই যেমন আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কে জিতবে সেটা জানতে চাওয়া হয়েছিল এক কচ্ছপের আছে। অভিনব কায়দায় জবাবও দিয়েছে সেই উভচর প্রাণী।
স্পেনে মালাগার সি লাইফ অ্যাকুরিয়ামে গত ১৫ বছর ধরে আছে ‘ইয়েলো’ নামক এক কচ্ছপ। কচ্ছপটি দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি কয়েক মিটার দূরত্বে দুটি পাত্রে ব্রকোলির পাতা রাখেন। একটি পাত্র লিভারপুল আর অন্যটি ছিল রিয়াল মাদ্রিদের। কচ্ছপটি যে জলাশয়ে বাস করে, সেখানে পাত্র দুটি নামানো হয়। এরপর কচ্ছপটি বাঁ দিকে থাকা লিভারপুলের পাত্রটি বেছে নেয়। এর মাধ্যমে কচ্ছপটি জানান দিল যে, প্যারিসে আগামী রোববারের ফাইনালে সালাহ-মানেদের হাতেই উঠবে শিরোপা।
অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ বছর বয়সী ‘ইয়েলো’ নামের সেই কচ্ছপ লিভারপুলের পাত্রটি বেছে নেওয়ার আগে বেশ কয়েক মিনিট দুই পাত্রের চারপাশে ঘুরেছে, যা প্রতিযোগিতাপূর্ণ এবং জমজমাট এক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দিকেই নির্দেশ করছে।
কচ্ছপের এই ভবিষৎবাণী সত্যি হবে কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে আগামী রোববার (২৯ মে) পর্যন্ত। সেদিন প্যারিসের স্তাদ দি ফ্রান্সে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ছয়বারের বিজয়ী লিভারপুল।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!