ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরিষাবাড়ীতে আহমদিয়া মুসলিম জামাতের খিলাফত দিবস পালিত


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ২৭-৫-২০২২ দুপুর ২:২৮
নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাত সরিষাবাড়ী শাখার আয়োজনে খিলাফত দিবস পালন করা হয়েছে। সেঙ্গুয়া আহমদিয়া মুসলিম জামাতের জামে মসজিদে শুক্রবার (২৭ মে) বাদ জুমা আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে খিলাফত দিবস পালন করা হয়।
 
আহমদিয়া মুসলিম জামাত সরিষাবাড়ী শাখার সেক্রেটারি মাল ছাইফুল ইসলামের সঞ্চালনায় খিলাফত দিবসে আলোচনা সভার সভাপতিত্ব করেন জামাতের প্রেসিডেন্ট তোফাজ্জল হোসেন ভেলু মাস্টার।
 
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আসাদুজ্জামান ও নযম পেশ করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
 
এ সময় অন্যদের মধ্যে খিলাফত দিবসের উৎপত্তি গুরুত্ব ও মর্যাদা তুলে ধরে বয়ান করেন খলিলুর রহমান, সামুস উদ্দিন মাস্টার, সাবেক প্রেসিডেন্ট আব্দুল ওয়াদুদ, ডা. মতিউর রহমান প্রমুখ।
 
এ সময় সরিষাবাড়ী ও পার্শ্ববর্তী উপজেলা থেকে আগত আহমদিয়া জামাতের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নিখিল বিশ্ব আহমদিয়া, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসী ও দেশের সর্বময় মঙ্গল কামনায় বিশেয দোয়া করা হয়।

এমএসএম / জামান

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ