ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

হোমনায় এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ইউনিয়ন পর্যায়ে গণপাঠাগারের উদ্বোধন


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ২৭-৫-২০২২ দুপুর ২:৩৭
কুমিল্লার হোমনায় এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে বিভিন্ন ইউনিয়নে মানুষের মাঝে সাহিত্য চর্চার সুযোগ সৃষ্টি করতে গণপাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ মে) উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের পঞ্চবটি ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর দুলালপুর ইউনিয়নের পুরাতন তহসিল অফিস নিলখী ইউনিয়নের মিরাশ বাজার ঘারমোড়া ইউনিয়নের ঘারমোড়া বাজার ও জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ গণ পাঠাগার স্থাপন করা হয়।
 
এ সময় জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষে ফিতা কেটে গণ পাঠাগার পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। শেষে ভেতরে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। 
 
উদ্বোধনকালে উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান বলেন, কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়ের মিশন ফোর এল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে লাইব্রেরিটি চালুর ফলে স্থানীয় মানুষ আরো বইপ্রেমী হয়ে উঠবে। পাশাপাশি দক্ষমানবসম্পদ উন্নয়নে গণপাঠাগার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। এতে সমাজে মোবাইল আশক্ত মাদকসেবী ও ইভটিজিং নিয়ন্ত্রণে আসবে।
 
তিনি আরো বলেন, লাইব্রেরি ল্যাব ব্যবহারের মাধ্যমে আমার গ্রাম আমার শহর আরো উন্নত করা সম্ভব হবে। তবে গণ পাঠাগারের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পরিষদ ও ইউপি মেম্বারদের প্রতি অনুরোধ জানান। 
 
হোমনা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষে এলজি এসপি-৩ অর্থায়নে ইতোমধ্যে ৬ ইউনিয়নে এ গণপাঠাগার স্থাপন করা হয়েছে। শ্রদ্ধেয় কুমিল্লা জেলা প্রশাসকের স্যারের নির্দেশনা মোতাবেক পাঠাগার গুলোর যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
 
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর (ডিএফ) রিপন আচার্য, হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বার শিক্ষক শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ