ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে টুরিস্ট বাসে আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৭-৫-২০২২ বিকাল ৫:১২

নওগাঁর ধামইরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভাবে টুরিস্ট বাস জেলার বিভিন্ন পর্যটন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। ভ্রমন পিপাসুরা আনন্দে উৎফুল্ল হয়ে নওগাঁ মান্দা, নিয়ামতপুর, বদলগাছী, আত্রাই এলাকার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমনের পাশাপাশি ধামইরহাটের ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানে এসে উপভোগ করছেন বরেন্দ্র জনপদের লীলাভূমি। ২৭ মে বেলা ১১ টায় নওগাঁ জেলা হতে ছেড়ে আসা ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, নওগাঁ জেলা কমিটি উপজেলার ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে আসেন। এ সময় বিশাল দিঘী ও প্রাকৃতিক শালবন, ওই পোকার ঢিবী ও অতিথি পাখির কলতান মুগ্ধ করে দর্শনার্থীদের। অনুষ্ঠানে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  ইসমাইল হোসেন রকি, কেন্দ্রীয় কমিটির উপদেস্টা ও জেলা কমিটির প্রধান উপদেষ্টা নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, নওগাঁ জেলা কমিটির সভাপতি রহিদুল ইসলাম রাইপ, সাধারণ সম্পাদক তুহিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান সাগর, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ, ধামইরহাট উপজেলার বনবিট অফিসার আনিছুর রহমান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনসহ  ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের বিভিন্ন সদস্য ভ্রমনে অংশ নেন। পরে জেলা থেকে ছেড়ে আসা টুরিস্ট বাসটি ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সকল সদস্যদের পাহাড়পুরের উদ্দেশ্যে নিয়ে যান।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, আলতাদিঘী জাতীয় উদ্যানকে আরও পর্যটন আকর্ষণ করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে, খুব শ্রীঘ্রই তা বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উদ্যানকে দৃস্টিনন্দন করা হবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু