ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

পদ্মায় ছাত্রলীগ নেতার অবৈধ বালু বানিজ্য, প্রশাসন নীরব


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৫-২০২২ বিকাল ৭:১৮

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান সরকারি কোন দপ্তরের অনুমতি না নিয়েই অবৈধ ভাবে পদ্মা নদীতে কাটিং ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। অবৈধ ও অপরিকল্পিত ভাবে ড্রেজিং করায় ভাঙ্গনের মুখে কোটি টাকা ব্যায়ে নির্মিত বেড়ী বাঁধ এমন অভিযোগ স্থানীয়দের। 

জেলার হরিরামপুর উপজেলার ধূলসূরা ও ঢাকা জেলার দোহার সিমানায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে ওই দুই উপজেলার ক্ষমতাসীন দলের ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতা। গত মার্চ মাসে এই ড্রেজার ব্যবসায়কে কেন্দ্র করে শাহজাহান নামের এক শ্রমিককে গুলি করেছে দূর্বৃত্তরা। পদ্মা নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলেও উপজেলা প্রশাসণ নীরব অবস্থানে থাকায় জনমতে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সরেজমিন তথ্যানুসন্ধানে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে , উপজেলা হরিরামপুরের আন্ধারমানিক বেঁড়ী বাধের দুশশত মিটার দূরেই হারুকান্দি ও ধূলসূরা ইউনিয়নের মাঝামাঝি কাটাখালী বয়রার চড়ে সরকারী কোন দপ্তরের অনুমতি না নিয়েই কাটিং ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান। তার এই অবৈধ ড্রেজার ব্যবসায়ের সঙ্গে আরো জরিত রয়েছে ঢাকা জেলার দোহারের নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ মিয়া । উপজেলার বুক চিরে যাওয়া পদ্মা নদীতে আল ফাতেহা ড্রেজিং প্রকল্প,স্বপ্নের বাংলা ড্রেজার -১,স্বপ্নের বাংলা ড্রেজার-২,সোনার তরী ড্রেজার,এম এম সাহা ড্রেজার নামের পাঁচটি কাটিং ড্রেজার দিয়ে দিন রাত ২৪ ঘন্টাই পদ্মা নদী থেকে বালু উত্তোলন করছে। প্রতি ৪০ মিনিট পর পর ৯ হাজার ঘন ফুট বালু ভর্তি করে কার্গো গুলো চলে যাচ্ছে আর প্রতিটি কার্গো ভর্তি বালুর আনুমানিক মূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা। প্রায় অর্ধশতাধিক কার্গো লোড হয় ড্রেজারের বালুতে আর গড় হিসেবে ৮ লক্ষাধিক টাকার বালু বিত্রয় হয় প্রতিদিন। এই বালু আশে পাশে জেলা গুলোসহ ট্রাক যোগে বালুর গদি থেকে দেশের বিভিন্ন স্থানে যায়। 
ধূলসূরা এলাকার ময়না বেগম বলেন, আমাগো এই পদ্মা নদীতে বাড়ী ঘর ভাঙ্গতে ভাঙ্গতে এই ধূলসূরা আসছি এখানেও এখন ভাঙ্গন আতংক। সরকার নদী আর যাতে ভাঙ্গতে না পারে সে জন্য একটি বেড়িবাঁধ দিয়েছে কিন্তু নেতারা নদী থেকে যে ভাবে বালু নিচ্ছে তাতে এই বাঁধ যে কোন সময় ভাঙ্গনের কবলে পড়বে।ওই একই এলাকার আজাহার আলী বলেন, বাঁধ দিছে নদীর গতিপথ ঠিক রাখার জন্য কিন্তু সরকার দলের নেতা লুৎফর আর শহিদ মিলে যে ভাবে বালু পদ্মা নদী থেকে উত্তোলন করছে তাতে মনে হয় আর বেশি দিন এই বাঁধ থাকবে না। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, সরকারি দপ্তরের অনুমতি ছাড়া পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধ পথে বালু উত্তোলন কোন ভাবেই সম্ভব না কিন্তু ছাত্রলীগের সভাপতি লুৎফর ও শাহিদ সেটা ( বালু উত্তোলন ) করে দেখাচ্ছে। কিভাবে সম্ভব হচ্ছে এটা আমরা না শুধু আম-জনতার বুঝার আর বাকি নাই। তারা আরো বলেন, ড্রেজার ব্যবসায়কে কেন্দ্র করে দুই ব্যবসায়ির মধ্যে সংঘর্ষ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়। ওই আগ্নেয়াস্ত্র ব্যবহারে শাহজাহান নামের এক শ্রমিক গুলিবিদ্ধ হয়, গুলিবিদ্ধ শাহজাহানকে সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং পরবর্তীতে একটি মামলা হয়। মামলা হলেও কোন আসামীকে আটক করতে পারেনি পুলিশ এবং অস্ত্র উদ্ধার না করতে পারা এটা আসলে হাস্যকর বিষয়। 

হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান বলেন, ছাত্রলীগ করি দল চালাতে টাকা লাগে, যে কারনে এই ব্যবসায় করছি । শুনেন বেশি প্রশ্ন করবেন না কারণ আপনারও বুঝা উচিৎ আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি, আমরাই কোন না কোন দিন মূল নেতৃত্বে আসবো কিংবা জন-প্রতিনিধি হিসেবে আসবো বিষয়টা বুঝতে হবে। 

ঢাকা জেলার দোহার নয়াবাড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ মিয়া বলেন, ড্রেজার ব্যবসায় আমি একা করি তা কিন্তু  না অনেকেই করছে , তাই করি। আমার এ ব্যবসায়ের সঙ্গে স্থানীয় ক্ষমতাসীন দলের লোক-জনও রয়েছে কিন্তু নাম হয় আমার একার। এখান থেকে যে টাকা লাভ হয়, লাভের সব টাকা-তো সবাই ভাগ-যোগ করে নেয়। এটা মূলত নদী শাসণের কাজ তবে পানি উন্নয়ন বোর্ড অবগত কিনা আমার জানা নাই। আপোনাদের এই ড্রেজার ব্যবসায়ায়কে কেন্দ্রে করে কোন গুলির ঘটনা আছে কি এমন প্রশ্নে তিনি বলেন, আমাকে বিপদে ফেলার জন্য কেউ হয়তো এই ধরনের জঘন্যতম ঘটনাটি ঘটিয়েছে আর ওই ঘটনায় একটি মামলা হয়েছে এবং বাদী ওই মামলা তুলে নিবে বলেও আমাকে জানিয়েছে।

ফরিদপুরের কতোয়ালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে ড্রেজার ব্যবসায়িক বিষয় নিয়ে  শাহজাহান মিয়া নামের এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মামলাও হয়েছে এবং আমরা অত্যাধনিক প্রযুক্তি ব্যবহার করে মূল আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি। 

হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জরিত ,এই বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হবে কিনা ছাত্রলীগের পক্ষ থেকে । সে জন্য জেলা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সাইফুল ইসলাম বলেন, আমি বেশ কিছু দিন দেশের বাহিরে ছিলাম হয়-তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে কেউ  এই ড্রেজার ব্যবসায় করছে । যেহেতু এটা সম্পূর্ণ অবৈধ সে জন্য যত দ্রুত সম্ভব আমি এই ড্রেজার বন্ধের ব্যবস্থা গ্রহন করবো । লোক মূখে শোনা যাচ্ছে সরকারি কোন দপ্তরের কেউ এর সঙ্গে জড়িত আছে এমন প্রশ্নে তিনি আরো বলেন , আমার দপ্তরে কেউ এই ধরনের কাজের সঙ্গে জড়িত না শত ভাগ এটা আমি বলতে পারি ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দীন বলেন,হরিরামপুর উপজেলার ধুলসূরা এলাকার পদ্মা নদীতে আমাদের নদী শাসণ প্রকল্পের কোন কাজ  হচ্ছে না তবে কেউ বিভ্রান্তিকর কথা বলে থাকলে তার দায়দ্বায়িত্ব তারাই নিবে।

জেলা প্রশাসক আব্দুল লতিফ বলেন, আমার দপ্তর থেকে হরিরামপুরের পদ্মা নদীতে কোন বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়নি । নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা ছিলো না , তবে খোঁজ খবর নিয়ে এই ধরনের ঘটনা থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক ।

এমএসএম / এমএসএম

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

১ মে আর্ন্তজাতীক শ্রমিক দিবস পালিত

হাটহাজারীতে মহান মে দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

মে দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবীদের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

মহান মে দিবসে শান্তিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মে দিবসে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হলেন টাঙ্গাইলের তরুণ সংগীত শিল্পী অমিত আল আমিন

টুঙ্গিপাড়ায় শ্রমিক দিবস পালন, শ্রমিক অধিকার নিশ্চিতে আহ্বান

রেলওয়ে শ্রমিক দলের ষোলশহর শাখার কমিটি গঠিত

নাগেশ্বরীতে জাতীয় শ্রমিক দিবস পালিত

শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মঞ্জু গ্রেপ্তার