ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

এবার ‘চাপ অনুভব’ করছেন মুমিনুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২২ বিকাল ৭:২২

‘চাপ যদি বলেন, আমি তো কোনো চাপেই নেই। দলও কোনো চাপে নেই।’- সম্প্রতি বাংলাদেশ দলের টেস্ট সিরিজের সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক উপস্থিত হলে এভাবেই মুখস্থ বুলিতে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন। বর্তমানে ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই মুমিনুল। তার দলও সাফল্যের দেখা পাচ্ছে না।

সদস্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগের দিনও সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, তার ওপর কোনো চাপ নেই। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে ৩ ইনিংসে ব্যাট করতে নেমে হাসেনি তার ব্যাট। দলও সিরিজ খুইয়েছে। ঢাকা টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হারের পর টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, চাপ অনুভব করছেন মুমিনুল।

শুক্রবার ডমিঙ্গো বলেন, ‘কোনো সন্দেহ নেই যে সে চাপ অনুভব করছে। তার প্রতি চাওয়া বাড়ছে, চাপ বাড়ছে। বাংলাদেশের মতো দলের টেস্ট অধিনায়কত্ব করা অনেক সাহসের ব্যাপার। সে মানসিকভাবে খুবই শক্ত একজন ক্রিকেটার।’

ডমিঙ্গো মনে করছেন এক সপ্তাহের বিরতি পেলে আবার স্বরূপে ফিরবেন টেস্ট অধিনায়ক, ‘মুমিনুল দারুণ ব্যাটার। আগেও বলেছি, টেস্টে সে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। আমার মনে হয়, এক সপ্তাহের বিরতি তাকে মানসিকভাবে আবার আগের জায়গায় পৌঁছে দিতে পারবে।’

সর্বশেষ ১০ ইনিংসে মাত্র ২ বার দুই অঙ্ক ছুঁতে পারেন মুমিনুল, যেখানে সর্বোচ্চ ৩৭ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংস সহ সর্বশেষ ৭ ইনিংসেই ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। ইনিংসগুলো হল ০, ৯, ২, ৫, ৬, ২, ০।

ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টে ৬০ এর বেশি গড় অর্জন করা মুমিনুল ক্রমাগত খারাপ করতে করতে গড় নামিয়েছেন ৪০ এর নিচে। একটা লম্বা সময় তার চেয়ে বেশি টেস্ট গড় ছিল না কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের। অথচ বর্তমানে তার গড় তামিম ইকবাল (৩৯.৫৩) ও সাকিব আল হাসানের (৩৯.১৭) চেয়েও নিচে (৩৮.৩১)।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে