ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভুল সংশোধন করে সিদ্ধান্ত আমেরিকাকেই নিতে হবে : ইরান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ১:৩

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে কঠিন সিদ্ধান্তটি আমেরিকাকেই নিতে হবে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরে আসবে কিনা সে সিদ্ধান্ত আমেরিকাকেই নিতে হবে।

২০১৫ সালে স্বাক্ষর করা পরমাণু সমঝোতাকে আবার সক্রিয় করতে হলে ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যেতে হবে বলে শুক্রবার মার্কিন ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীরা যে ঘোষণা দিয়েছেন তার প্রতিক্রিয়ায় খাতিবজাদে একথা বলেন।
তিনি বলেন, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো একথা অন্য সবার চেয়ে ভালো জানে যে, আমেরিকা একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এবং ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পর ইরান ধাপে ধাপে নিজের প্রতিশ্রুতি থেকে সরে গেছে। তিনি আরো বলেন, এরপরও ইরান এই সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার কারণেই এটি এখন পর্যন্ত টিকে আছে।  

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত তিন মাস ধরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে ধারাবাহিক সংলাপ চলছে সে সম্পর্কে খাতিবজাদে আরও বলেন, ভিয়েনা সংলাপে বহুবার আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে যে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার মার্কিন অযাচিত পদক্ষেপের কারণেই বর্তমান অচলাবস্থা তৈরি হয়েছে। কাজেই আমেরিকাকেই আগে তার ভুল সংশোধন করে এই সমঝোতায় ফিরে আসতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভিয়েনা সংলাপের শুরু থেকে আমরা আমাদের নীতি-অবস্থানে অটল রয়েছি। আমেরিকাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং তার কার্যকারিতা পরীক্ষা করে দেখার পর ইরান নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে পুরোপুরি ফিরে যাবে। কাজেই কঠিন সিদ্ধান্তটি আমেরিকাকেই নিতে হবে।

প্রীতি / প্রীতি

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের