৬৫ হাজার কোটি টাকার ভর্তুকি চায় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ
আগামী অর্থবছরের (২০২২-২৩) বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগ দুই খাতে ৬৫ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে অর্থ বিভাগের কাছে। এবারই এই খাতে সর্বোচ্চ বরাদ্দ চাওয়া হয়েছে। এরমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের উৎপাদন পর্যায়ে ২৫ হাজার কোটি টাকা চেয়েছে। গত অর্থবছরে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছিল বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একারণে বেশি দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানি ব্যয় বেড়ে চলার কারণে বেশি ভর্তুকি প্রয়োজন হবে। এজন্যই ৬৫ হাজার কোটি টাকা ভর্তুকি চাওয়া হয়েছে। এখন দেশে শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। তাই বিদ্যুতের উৎপাদনও অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি করতে হচ্ছে। ব্যয়বহুল জ্বালানি ব্যবহারে উৎপাদন খরচ বাড়ছে।
তারা জানান, গ্যাসের সংকট মেটাতে সরকার বিদেশ থেকে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে। এতেও বড় ধরনের ভর্তুকির প্রয়োজন। উভয় দিকেই মোটা অংকের অর্থ প্রয়োজন। গ্যাস এবং বিদ্যুৎ উৎপাদনে যে ব্যয় হচ্ছে, বিক্রি করে তার খরচ উঠছে না। ফলে এই ভর্তুকির প্রয়োজন হবে।
তবে সরকার বিদ্যুৎ, গ্যাস এবং তেল বিক্রি থেকে যে পরিমাণ কর আদায় করে, তা নেহায়েত কম নয় বলে অনেকে মনে করছেন। যদিও এই করের অর্থের একটি বড় অংশই এবার ভর্তুকি হিসেবে দিতে হবে।
সংশ্লিষ্টরা বলেন, এলএনজি আমদানির অতিরিক্ত ব্যয় মেটাতে ৪০ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। তবে অর্থ বিভাগ এই ভর্তুকির ঠিক কতটা দেবে তা এখনো বিদ্যুৎ ও জ্বালানি বিভাগকে জানায়নি।
বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তা জানান, বাজেটে যে পরিমাণ ভর্তুকির জন্য বরাদ্দ থাকে ,এর বাইরেও সহজ শর্তে ঋণ হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রয়োজনে সরকার অর্থ দিয়ে থাকে। এই টাকা ঋণ হলেও ফেরত দেয়ার নজির নেই। ফলে এই টাকাকেও ভর্তুকি হিসেবে বিবেচনা করা হয়।
জামান / জামান
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী
দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত
সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা
৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩
বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ
পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে
নতুন আমদানি নীতি চালু করলো সরকার
রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা
সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার