ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

করোনা : বিশ্বে এক দিনে আরো ১৩২৫ জানের মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ১০:৫

করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই অদৃশ্য ভাইরাস। এর কারণে নানাভাবে ভুক্তোভোগী কোটি কোটি মানুষ। দুই বছরের বেশি সময় ধরে চলা মহামারীর দৌরাত্ম্য এখনো থাকলেও তা অনেকটাই কম।

গত এক দিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৫৮৭ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৫ জনের। এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ২৩ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ মে) সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৩ কোটি ৭ লাখ ‌৮৩ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৯ হাজার ৪৯৭ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫০ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৫৮ এর বেশি মানুষ।

২০১৯ সালের শেষদিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ৯৮ হাজার ২৪৯ এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ২১৬৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩১ হাজার ২১৮ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৪ হাজার ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৯ লাখ ২১ হাজার ১৪৫ জনের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ৩৬৫ জনের।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম জার্মানি এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব। চীনের কিছু এলাকায় ও উত্তর কোরিয়া ছাড়া বিশ্বের কোথাও করোনার কঠোর নিষেধাজ্ঞা নেই।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক