ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

একটির বদলে গ্রিসের ২টি তেল ট্যাংকার আটক করল ইরান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ১১:৭

পারস্য উপসাগর থেকে গ্রিসের দু’টি তেল ট্যাংকার আটক করেছে ইরান। আইন লঙ্ঘনের অভিযোগে এই দু’টি ট্যাংকার আটক করা হয়। গ্রিস তার জলসীমা থেকে একটি ইরানি তেল ট্যাংকার আটক করার কয়েক দিনের মাথায় দেশটির দু’টি তেল ট্যাংকার আটক করল পশ্চিম এশিয়ার এই দেশটি। শনিবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ বিভাগ আইন লঙ্ঘনের অপরাধে শুক্রবার পারস্য উপসাগর থেকে গ্রিসের দু’টি তেল ট্যাংকার আটক করেছে।

এর আগে শুক্রবার ইরানের বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছিল, গ্রিসের হাতে ইরানি তেল ট্যাংকার আটকের ঘটনায় দেশটির বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেবে তেহরান। অবশ্য কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে সে সম্পর্কে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বার্তাসংস্থাটি কোনো ইঙ্গিত দেয়নি।

এর আগে গ্রিসে ইরানি তেল ট্যাংকার আটক করার পর তেহরানে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানায় দেশটি। ইরানের পক্ষ থেকে ট্যাংকারটিকে ছেড়ে দেয়ার আহ্বান জানানো হয়। কিন্তু বার্তা সংস্থা রয়টার্স বলছে, গ্রিস সরকার ইরানি তেল ট্যাংকারটির তেল অন্য একটি ট্যাংকারে স্থানান্তর করে তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে।

এর আগে গত বুধবার ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছিল, গ্রিসের জলসীমায় ইরানি তেল ট্যাংকার আটক করে তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের ঘটনাটি ‘সম্পূর্ণ জলদস্যুতা’ এবং এতে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘিত হয়েছে।

এদিকে, পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেল ট্যাংকার আটকের সত্যতা নিশ্চিত করেছে এথেন্স। গ্রিস বলেছে, শুক্রবার ইরানের নৌবাহিনীর হেলিকপ্টার থেকে ট্যাংকার দুটিতে সৈন্য নামানো হয় এবং তারা ট্যাংকারগুলোকে ইরান উপকূলে নিয়ে যায়।

গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তাদের প্রথম জাহাজটিকে আন্তর্জাতিক জলসীমা থেকে এবং দ্বিতীয় ট্যাংকারটিকে ইরান উপকূলের কাছ থেকে আটক করা হয়েছে। দুটি জাহাজের ক্রুদের মধ্যে ৯ জন গ্রিক নাগরিক। তবে দুটি জাহাজে মোট কতজন ক্রু রয়েছেন তা গ্রিস জানাতে পারেনি। ইরানের পক্ষ থেকেও আটক দুই জাহাজের ক্রুদের সংখ্যা ঘোষণা করা হয়নি।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক