ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে পালিত সাপের কামড়ে যুবকের মৃত্যু


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ১:১৪
পটুয়াখালীতে পালিত সাপের কামড়ে জব্বার তালুকদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৭ মে) রাত ৯টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়। জব্বার তালুকদার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামের রজ্জব আলী তালুকদারের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার নন্দীপাড়া গ্রামের রাজ্জাক বিশ্বাসের সাপের খামারে কমর্চারী হিসেবে কাজ করতেন জব্বার তালুকদার। গতকাল সকালে সে সাপগুলোকে খাবার দিতে গেলে তার বাম হাতের তর্জনি আঙ্গুলে একটি সাপে কামড় দেয়। বিকেলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ৫টার দিকে সদর হাসপাতালে নেয়া হয়। পরে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান দৈনিক সকালের সময়কে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত