রূপগঞ্জে উন্মুক্ত বাজেট ঘোষণা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অথবছরের ৩ কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ মে) সকালে ভোলাব ইউনিয়ন পরিষদ র্কাযালায়ে পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু এ বাজেট ঘোষণা করেন। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। মোট উদ্বৃত্ব ৫ লাখ ২১ হাজার ৬০০ টাকা।
ইউনিয়ন পরিষদের সচিব মেহের উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।
বিশেষ অতিথি ছিলেন- ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আশকারী, ভোলাব ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আজিজুল হক আজু, হেলাল মেম্বার, আবু সাঈদ, ভোলাব ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক সানাউল্লাহ, সাধারণ সম্পাদক মনির হোসেন, ভোলাব ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মোল্লা বাচ্চু, শরিফ মিয়া, বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, কাউছার মিয়া, ফারুক মিয়া, বাদশা মোল্লা, ইমরান হোসেন রিপন, নূর মোহাম্মদ এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহিনা আক্তার, হাফেজা বেগম, উজুফা বেগম প্রমুখ।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত